যানজট নিরসনে ১৩৪ কিলোমিটার আউটার রিংরোড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৪:২৯আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৫:০০

মহাসড়কে যানজট (ফাইল ছবি) রাজধানীর সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের যাতায়াত সহজ করতে আউটার রিংরোড নির্মাণ করা হবে। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দিয়েছে সরকারের ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ১০ হাজার ২০০ কোটি টাকা।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, প্রকল্পটি জাপানি জিটুজি ভিত্তিক পিপিপি পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে। আউটার রিংরোড একটা কাঙ্ক্ষিত প্রকল্প। প্রকল্পটি ২০২০ সালে শুরু হয়ে ২০২৩ সালে শেষ হওয়ার কথা রয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকার চারপাশে বৃত্তাকারে ঘোরা সম্ভব হবে। ১৩৪ কিলোমিটার দীর্ঘ আউটার রিংরোডের মধ্যে প্রথমধাপে ৪৮ কিলোমিটারের অনুমোদন দেওয়া হয়েছে।

/এসআই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম