সম্রাট গ্রেফতার হয়েছে কিনা শিগগিরই জানা যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩৯আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৩০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট গ্রেফতার হয়েছে কিনা শিগগিরই জানা যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা দেখবেন, খুব শিগগিরই দেখবেন।’

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘তার (সম্রাট) সম্পর্কে আপনারা অনেক কিছুই বলছেন, সে সম্রাটই হোক আর যে-ই হোক, অপরাধ করলে আইনের আওতায় আনা হবে।’

চলমান অভিযান প্রসঙ্গে তিনি বলেন, ‘চলমান অভিযান কোনও শুদ্ধি অভিযান নয়, দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য যা যা করা প্রয়োজন আমরা সেটাই করছি।’

ক্যাসিনোবিরোধী অভিযান র‍্যাবই পরিচালনা করবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেহেতু অভিযানটি র‍্যাব শুরু করেছে, তাই তারাই অভিযান চালাবে।’

তবে অভিযানে অযথা কাউকে যেন হয়রানি করা না হয়, সেদিকেও লক্ষ রাখা হবে বলে জানান তিনি।

/আরজে/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম