বিমানবাহিনীকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের প্রিমিয়ার শো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৮আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩২

বিমানবাহিনীকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের প্রিমিয়ার শো মহান স্বাধীনতাযুদ্ধে বিমানবাহিনীর সদস্যদের অবদান ও আত্মত্যাগ এবং যুদ্ধকালীন বিমানবাহিনী গঠনের ওপর নির্মিত ‘হিরোস অব বিএএফ’ (HEROES OF BAF) ও ‘কিলো ফ্লাইট’ (KILO FLIGHT) প্রামাণ্যচিত্র দুটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে বিমানবাহিনীর শাহীন হলে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিমানবাহিনীর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই শো’র আয়োজন করা হয়। প্রামাণ্যচিত্র দুটি বাহিনীর ব্যবস্থাপনায় নির্মিত হয়েছে।
এতে বলা হয়, প্রধান অতিথি এইচ টি ইমাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ও বিমানবাহিনীর সদস্যসহ মুক্তিযুদ্ধে শাহাদাৎবরণকারী সব শহীদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে বিমানবাহিনীর সদস্যদের অসামান্য অবদানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র নির্মাণের উদ্যোগকে সাধুবাদ জানান। বলেন, নির্মিত তথ্যচিত্র দুটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্বাধীনতার চেতনা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অনুকরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রামাণ্যচিত্রের কলা-কুশলীসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

/জেইউ/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম