তথ্য অধিকার আইন ব্যাপকভাবে প্রয়োগ করে গণজোয়ার তৈরি করার আহ্বান জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমেদ। তিনি বলেন, ‘সবার তথ্য অধিকার নিশ্চিত করা কমিশনের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’ শনিবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০১৯’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধান তথ্য কমিশনার বলেন, ‘সবার তথ্য অধিকার নিশ্চিত করতে হলে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে।’ তিনি আরও বলেন, ‘তথ্য সুরক্ষা আইন ও বিধিমালা রয়েছে। যারা তথ্য দেবেন, তারা এই আইনের মধ্যমেও সুরক্ষা সেবা পেতে পারেন।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য কমিশনার সুরাইয়া বেগম, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজান-উল-আলম প্রমুখ।








