দেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয় নদী ও নারী: আবুল মকসুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৭আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০৪

মানববন্ধনে বক্তব্য রাখছেন লেখক সৈয়দ আবুল মকসুদ নদী বাঁচানোর জন্য প্রশাসনকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট কলামিস্ট ও লেখক সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেন, ‘দেশে সবচেয়ে বেশি নির্যাতিত  হয় নদী ও নারী। নদী ও নারীর ওপর অত্যাচার অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে।’ রবিবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বিশ্ব নদী দিবস’ উপলক্ষে ‘বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

সৈয়দ আবুল মকসুদ আরও বলেন, ‘প্রভাবশালী ও শিল্পপতিরা নদী দখল করে রাখেন। তাদের সার্বিক সহযোগিতা দেন সরকারের লোকেরা। তাদের লোভ-লালসার কারণে নদী দখল হয়ে যায়, ক্যাসিনোর মতো খেলা চলে। শুধু পরিবেশবাদীদের আন্দোলনে নদী বাঁচানো যাবে না।’ তিনি আরও বলেন, ‘দেশের নদী কমিশন ৪২ হাজার ৪২৩টি নদী দখলকারীর তালিকা করেছে। আমার মনে হয়, এই সংখ্যা ৫০ হাজারেরও বেশি। এখন এই তালিকায় ও তালিকার বাইরে যারা আছেন, সব দখলকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সভাপতি মো. আনেয়ার সাদাত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন প্রমুখ। 

/এইচএন/এমএনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক