আগামী বছর ৫০ শতাংশ হজযাত্রীকে সরকারি ব্যবস্থাপনায় হজে পাঠানো হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৪৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৩

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, ‘এবার হজ ব্যবস্থাপনায় কোনও ত্রুটি ছিল না। ফলে অন্যান্য বছরের মতো এবার এহরাম পরা অবস্থায় হাজিদের ঢাকার রাস্তায় ঘুরতে দেখা যায়নি। আগামী বছর মোট হাজির ৫০ শতাংশ সরকারি ব্যবস্থাপনায় হজ করতে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’

সোমবার (৩০ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ ব্যবস্থাপনার সফল সমাপ্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় সেখানে ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৬৯২৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজারসহ মোট এক লাখ ২৬ হাজার ৯২৩ জন হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সদস্যসহ সব মিলিয়ে এক লাখ ২৭ হাজার ১৫২ জন এবার হজ করেছেন। এবারের হজ ব্যবস্থাপনায় কোনও ত্রুটি হয়নি বলেই এটি সম্ভব হয়েছে।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে বলেছিলেন, ‘হাজিরা আল্লাহর মেহমান। তাদের চোখে আমি পানি দেখতে চাই না। কোনও হাজিকে এহরাম পরে যেন রাস্তাঘাটে ঘুরতে না হয়।’ আলহামদুলিল্লাহ এবার কোনও হাজিকে হজে যেতে না পেরে এহরাম পরে রাস্তায় ঘুরতে দেখা যায়নি।”

তিনি আরও বলেন, এ বছর ৫৯৮টি হজ এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করেছে। হজ করতে গিয়ে ১১৮ জন বাংলাদেশি হাজি সৌদি আরবে মারা গেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনা ৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনা ১১৩ জন হজে গিয়েছিলেন। মারা যাওয়া হাজিদের মধ্যে ১০১ জন পুরুষ এবং ১৭ জন নারী। মক্কায় মারা গেছেন ১০৩, মদিনায় ১৩ ও জেদ্দায় দু’জন মারা গেছেন। অসুস্থ হয়ে পড়েছিলেন ৮ জন। এর মধ্যে ৬ জন দেশে ফিরেছেন। একজন সৌদিতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন এবং একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মারা যাওয়া হাজিদের মক্কার সরাইয়া ও মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়েছে।    

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আগামী বছর হজ ব্যবস্থাপনায় আরও উন্নতি হবে। কারণ এ বছরটি ছিল আমার প্রথম ব্যবস্থাপনা। অতীতের কোনও অভিজ্ঞতা ছিল না। এবারের অভিজ্ঞতা আগামী বছর কাজে লাগাবো।’ 

/এসআই/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম