বেআইনিভাবে ছাঁটাই বন্ধের দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৯, ১৬:৩৪আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ১৭:০৭

 ‘গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট’-এর সমাবেশ বেআইনিভাবে পোশাককর্মী ছাঁটাই বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাদের পাওনা পরিশোধের দাবি জানিয়েছে ‘গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট’। র‌বিবার (৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে আয়োজিত সমাবেশে বক্তারা এই দাবি জানান।   

সমাবেশে বক্তারা বলেন, ২০১৩ সালে তৈরি পোশাক  রফতানি হয়েছিল ১ হাজার ৯০০ কোটি ডলারের, বর্তমানে তা ৩ হাজার ১০০ কোটি ডলারে এসে দাঁড়িয়েছে। আজ জাতীয় রফতানির ৮৩ ভাগ আসে তৈরি পোশাক খাত থেকে। অথচ এই শিল্পের শ্রমিকেরা পুরস্কৃত হওয়ার পরিবর্তে মালিকদের  শোষণ-নির্যাতনের শিকার হচ্ছেন।  

বক্তারা আরও বলেন, মালিকদের শোষণ বাধাহীন করার জন্য শ্রম আইনের  ২৩, ২৬, ২৭ নম্বর ধারার মতো অগণতান্ত্রিক শ্রমিক নির্যাতনের হাতিয়ার মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। মালিকদের স্বার্থ নিশ্চিত করে তৈরি এই শ্রম আইনে শ্রমিকের অধিকারের যেটুকু স্বীকৃতি রয়েছে, আজ তাও চরমভাবে লঙ্ঘিত।’

সমাবেশে বক্তারা ব‌লেন, ‘কোনও শ্রমিকের চাকরির মেয়াদ পাঁচ বছর পূর্ণ হওয়ার আগে তিনি নিজে চাকরি থেকে অব্যাহতি নিলে গ্রাচ্যুয়টি পাওয়ার অধিকারী হবেন না। শ্রম আইনের এই বিধানের সুযোগ নিয়ে মালিকরা শ্রমিকের চাকরির মেয়াদ ৫ বছর পূর্ণ হওয়ার কিছুদিন আগেই তাকে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করছেন। আবার যেসব শ্রমিকের চাকরির বয়স ৫ বছরের বেশি হয়ে গেছে, তাদের বিরুদ্ধে ২৩ ধারায় শৃঙ্খলাভঙ্গের মিথ্যা অভিযোগ তুলে আইনানুগ পাওনাদি অত্মসাৎ করে তাদের চাকরিচ্যুত করা হচ্ছে। এই অন্যায়ের প্রতিবাদ করলে প্রতিবাদী শ্রমিকদের নামে মিথ্যা মামলা দায়ের করে তাদের ন্যায্য পাওনার দাবি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হচ্ছে।  

এ সময় হয়রানিমূলক সব মিথ্যা মামলা প্রত্যাহার করে শ্রমিকদের আইনানুগ প্রাপ্য পাওনা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের প্রতি আহ্বান জানান তারা।

সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি আহসান হাবিব বুলবুল, সহ-সভাপতি খালেকুজ্জামান লিপন, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদসহ পোশাককর্মীরা।

/এইচএন/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম