গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল বিএনপি: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ অক্টোবর ২০১৯, ১৭:৩৯আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১৯:৪৩

গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা) ভারতে এলপিজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) রফতানি সংক্রান্ত চুক্তি নিয়ে সমালোচনার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আজ যারা বলছে গ্যাস বিক্রি করে দিচ্ছে, তারাই কিন্তু গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ২০০১ সালে ক্ষমতায় এসেছিল। আমরা সবসময় আমাদের নিজেদের দেশের স্বার্থটাই দেখছি। আমরা এলপিজি উৎপাদন করি না, আমরা আমদানি করা গ্যাস থেকে তাদের দিচ্ছি।’

আজ বুধবার (৯ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।

গ্যাস রফতানি ও পানিবণ্টনে বাংলাদেশের স্বার্থ কতটা রক্ষা পেয়েছে এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এলপিজি উৎপাদন করি না। তেল উৎপাদনের সময় গ্যাস ও অন্যান্য বাইপ্রোডাক্ট উঠে আসে। এর থেকে অল্প কিছু এলপিজি উৎপাদিত হয়। আগে দুইটা বেসরকারি ও একটা সরকারি কোম্পানি এটা করতো। তবে আমরা মূলত এলপিজি আমদানি করি। এখন আমাদের বাংলাদেশে প্রায় ২৬টি কোম্পানি এলপিজি বোতলজাত করছে, ১৮টি কোম্পানি উৎপাদন করছে। আমরা যে গ্যাস ত্রিপুরায় দিচ্ছি সেটা বটল গ্যাস (বোতলজাত গ্যাস)।’

তিনি বলেন, ‘বাংলাদেশের কোনও স্বার্থ শেখ হাসিনা বিক্রি করবে এটা কোনও দিন হতে পারে না, এটা সবার জানা উচিত। আমরা ভারতের কাছ থেকে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ কিনছি। ৫০০ মেগাওয়াট কেনার কথা ছিল, কিন্তু আমাদের অতটা লাগবে না। আমরা সবসময় আমাদের নিজেদের দেশের স্বার্থটাই দেখছি। ১৯৭১ সালের কথা মনে রাখবেন। আমাদের দেশের মানুষ নির্যাতিত হয়ে ত্রিপুরায় আশ্রয় নিয়েছিল, সেখানে আমাদের মুক্তিযোদ্ধাদের ট্রেনিং সেন্টার ছিল। আমরা আমদানি করা গ্যাস থেকেই তাদের দিচ্ছি।’

আরও পড়ুন- 

কে ছাত্রলীগ বা কী জানি না, অপরাধী অপরাধীই, বিচার হবে: প্রধানমন্ত্রী

‘কেউ যদি পানি পান করতে চায় আমরা না দেই, সেটা কেমন দেখা যায়?’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম