ভূমিকম্প মোকাবিলায় সুষ্ঠু পরিকল্পনা করছে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৯, ২২:১০আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ২২:২৪

বক্তব্য রাখছেন ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ‘ভূমিকম্প মোকাবিলায় সুষ্ঠু পরিকল্পনা প্রণয়নে সরকার কাজ করছে। সব সংস্থার সমন্বিত উদ্যোগ ও প্রস্তুতিগ্রহণ অত্যন্ত জরুরি। নিকট অতীতে বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্প মোকাবিলা করেনি। তাই ভূমিকম্প মোকাবিলায় আমাদের কী করণীয় এ বিষয়ে সম্যক ধারণা এবং অধিকতর সচেতন থাকা প্রয়োজন। ভৌগলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে আমরা প্রতিনিয়ত নানা ধরনের দুর্যোগের মুখোমুখি হই। এসব দুর্যোগ মোকাবিলায় ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে নিয়মিত মহড়া ও পূর্ব-প্রস্তুতির কোনও বিকল্প নেই।’

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঢাকার উত্তরায় মাসকট প্লাজায় আয়োজিত আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৯ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে সচেতনতামূলক মহড়ায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. সেলিম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, ‘দুর্যোগ কখনো বলে-কয়ে আসে না। তাই সবার সচেতন হওয়া প্রয়োজন; যাতে যেকোনও দুর্যোগে জানমালের ক্ষতি কম হয়। ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবিলায় সরকার সশস্ত্র বাহিনী, সিটি করপোরেশন এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে উদ্ধার সরঞ্জামাদি প্রদান করছে। আরও একহাজার ৭শ’ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি ক্রয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আগামীতে ভূমিকম্প মোকাবিলার প্রস্তুতিতে আমাদের প্রধান লক্ষ্য হবে—ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণ করা; দুর্বল ভবনগুলোকে রক্ষণাবেক্ষণ করা এবং নতুন ভবন নির্মাণে অবশ্যই যাতে বিল্ডিং কোড অনুসরণ করা হয়, সেই পদক্ষেপ গ্রহণ করা।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ্ কামাল।

 

/এসআই/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি