‘বুয়েট আরেকটু কেয়ারফুল থাকলে আবরার হত্যাকাণ্ড হয়তো ঘটতো না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৯, ১৩:৩৫আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ১৫:০৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আপনারা জানেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাক না দিলে পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করে না। এ বিষয়ে বুয়েট প্রশাসন আরেকটু কেয়ারফুল থাকলে হয়তো আবরার হত্যাকাণ্ড ঘটতো না। ভবিষ্যতে প্রশাসন ছাত্রদের প্রতি আরও নজর দেবে, দায়িত্ববান হবে বলে আশা করি।’

শুক্রবার (১১ অক্টোবর) বেলা ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন,‘আবরার হত্যাকাণ্ডে জড়িত প্রায় সবাইকে আমরা শনাক্ত করেছি ও ধরেছি। এ পর্যন্ত ১৭ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে একজন ১৬৪ থানায় জবানবন্দি দিয়েছে। আমি আগেও বলেছি, আজও বলছি, অত্যন্ত দ্রুততার সঙ্গে এ মামলার চার্জশিট দেওয়া হবে। আশা করছি তদন্ত সংস্থা দ্রুত মামলার তদন্ত সম্পন্ন করবে।’

তিনি বলেন, ‘এ ধরনের মেধাবী ছাত্র, যারা কিনা আমাদের ভবিষ্যৎ, যে প্রজন্মকে নিয়ে আমরা অহংকার করি, এ ধরনের ঘটনায় যাতে তারা হারিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এমন অনেক ঘটনাই ঘটেছে বিশ্ববিদ্যালয়ে। আমরা সনি হত্যাও দেখেছি। কিন্তু এ হত্যাকাণ্ডটি সবার হৃদয়ে দাগ কেটেছে। আমি আশা করবো আমাদের ছাত্র সমাজ এ ধরনের ঘটনা আর দেখবে না। এ ধরনের ঘটনা যেন না ঘটে সেজন্য তারাও সজাগ থাকবে।’

আবরার হত্যার মূল কারণ কী জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এ খুনের পেছনে কারণটা কী এটা আমাদের দেখতে হচ্ছে। যারা ধরা পড়ছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তদন্ত চলছে, এর পেছনে মোটিভটা কী জানার চেষ্টা চলছে। এমনি এমনি একজন আরেকজনকে হত্যা করবে এটা যেমন বিশ্বাসযোগ্য নয়। এর পেছনে নিশ্চয়ই কোনও কারণ আছে। সবই আমরা খতিয়ে দেখছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি যারা পড়াশোনা করতে এসেছে, তারা সবাই মেধাবী। সেই মেধাবীরাই এ ধরনের ঘটনা ঘটিয়েছে। এর ভেতরে নিশ্চই কোনও কারণ রয়েছে। সে কারণগুলো উদঘাটন করে নিখুঁত ও তথ্যসমৃদ্ধ চার্জশিট দিতে চাই।’

গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ১৭তম ব্যাচের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় চকবাজার থানায় ১৯ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন আবরারের বাবা। ইতোমধ্যে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

/এআরআর/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম