সার্বিয়া গেলেন স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৯, ০১:৩০আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ০১:৩০

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৪১তম অ্যাসেম্বলিতে অংশ নিতে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় তিনি ঢাকা ছাড়েন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, আগামী ১৩ থেকে ১৭ অক্টোবর বেলগ্রেডে এই অ্যাসেম্বলি এবং আইপিইউয়ের সংশ্লিষ্ট মিটিং হবে। অ্যাসেম্বলিতে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রতিনিধি দলের অন্য সদস্য হলেন- ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর -ই-আলম চৌধুরী, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু, মো. হাবিবে মিল্লাত, ফাহমী গোলন্দাজ বাবেল, আবদুস সালাম মূর্শেদী, পীর ফজলুর রহমান, সুবর্ণা মুস্তাফা, শবনম জাহান এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

বেলগ্রেডে ১৪০টি দেশের ৭০ জন স্পিকার, ৪০ জন ডেপুটি স্পিকারসহ ৭০০ এর অধিক সংসদ সদস্য সংসদীয় গণতন্ত্রের অন্যতম বৃহত্তম এই অ্যাসেম্বলিতে অংশ নেবেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৩০ শতাংশ নারী এবং ১৭ শতাংশ তরুণ সংসদ সদস্য রয়েছেন, যাদের বয়স ৪৫ এর নিচে।

আগামী ১৭ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে স্পিকারের।

/ইএইচএস/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম