জনগণের অধিকার সুরক্ষায় আইপিইউ'কে আরও সোচ্চার হতে হবে: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৯, ২৩:৫০আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ০২:৫১

আইপিইউ সম্মেলনে ড. শিরীন শারমিন চৌধুরী

জনগণের অধিকার সুরক্ষায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নকে (আইপিইউ) আরও সোচ্চার হতে বলেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। মঙ্গলবার (১৫ অক্টোবর) সার্বিয়ার বেলগ্রেডে ১৪১তম আইপিইউ সম্মেলনে সারা বিশ্বের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত এ সংগঠনটির প্রতিষ্ঠার ১৩০তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন।

বাংলাদেশ আইপিইউর সদস্য হওয়ার প্রসঙ্গ টেনে ড. শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে বাংলাদেশ আইপিইউ'র সদস্য পদ লাভ করে। সূচনালগ্ন থেকে আইপিইউ'র কার্যকর সদস্য হিসেবে বাংলাদেশ কাজ করে যাচ্ছে। সে ধারাবাহিকতায় বেলগ্রেডে অনুষ্ঠানরত আইপিইউ'র ১৩০তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশ অংশ নিচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ ১৩৬তম আইপিইউ সম্মেলনের সফল আয়োজন করেছিল। সাবের হোসেন চৌধুরী ২০১৪-১৭ মেয়াদে আইপিইউ'র প্রেসিডেন্ট হওয়ার গৌরব অর্জন করেছিলেন।

স্পিকার আইপিইউ'র ১৩০তম বর্ষপূর্তিতে সদস্যভুক্ত সকল অংশগ্রহণকারীকে অভিনন্দন জানান। এসময় তিনি জনগণের অধিকার সুরক্ষায় এবং গণতন্ত্রের উত্তরণে আইপিইউ'কে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি আইপিইউ'র সার্বিক সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে আইপিইউ প্রেসিডেন্ট গ্যাব্রিয়েলা চুয়েভাস ব্যারন, সেক্রেটারি মার্টিন চুংগং এবং সার্বিয়া পার্লামেন্টের স্পিকার ও ১৪১তম আইপিইউ সম্মেলনের প্রেসিডেন্ট মিজ মাজা গজকোভিচ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের অন্যান্য সদস্য ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু, সংসদ সদস্য মো. হাবিবে মিল্লাত, ফাহমী গোলন্দাজ বাবেল, আবদুস সালাম মুর্শেদী, পীর ফজলুর রহমান, সুবর্ণা মুস্তাফা, শবনম জাহান অংশগ্রহণ করেন।

সম্মেলনে ১৪০টি দেশের  ৮০ জন স্পিকার, ৬০জন ডেপুটি স্পিকারসহ দেড় হাজারের বেশি প্রতিনিধি সংসদীয় গণতন্ত্রের অন্যতম বৃহত্তম এ অ্যাসেম্বলিতে অংশ নিচ্ছেন।

 

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম