বাংলাদেশে মার্সিডিজ, বিএমডব্লিউ, ভক্সওয়াগনকে কারখানা স্থাপনের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৯, ১৯:৩৫আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ২০:১৩

বাংলাদেশে মার্সিডিজ, বিএমডব্লিউ, ভক্সওয়াগনকে কারখানা স্থাপনের আহ্বান জার্মানির বিখ্যাত মোটরগাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্সিডিজ, বিএমডব্লিউ ও ভক্সওয়াগনকে বাংলাদেশে কারখানা স্থাপনের আহ্বান জানিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বার্লিনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জার্মানির ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে এ অনুরোধ করেন। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সুবিধার বিষয় উল্লেখ করে মন্ত্রী মোটরগাড়ি উৎপাদনকারীদের চট্টগ্রামে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পনগরে কারখানা স্থাপনের আহ্বান জানিয়েছেন। তিনি সে দেশের ব্যবসায়ীদের অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি ও উৎপাদনশীল খাতেও বিনিয়োগের আহ্বান জানান।

মন্ত্রী তিন দিনের সফরে বর্তমানে জার্মানি সফর করছেন। আজ (শুক্রবার) জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

তরুণদের দক্ষতা বৃদ্ধিতে এগিয়ে আসার আহ্বান

বাংলাদেশের বিপুল তরুণ জনশক্তির কথা উল্লেখ করে মন্ত্রী তাদের দক্ষতা বৃদ্ধির জন্য এগিয়ে আসতে জার্মান সরকার ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘এটি উভয় দেশের জন্য লাভজনক হবে। কারণ, এই তরুণরা জার্মান কোম্পানিতে কাজ করতে পারবে।’

এ সময় মন্ত্রী জানান, এসব তরুণকে প্রতিযোগিতামূলক মজুরিতে কাজ করানো সম্ভব। সরকার তাদের দক্ষতা বৃদ্ধির জন্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

ওই বৈঠকে বিজিএমইএ সভাপতি রুবানা হকও উপস্থিত ছিলেন। তিনিও জার্মান ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

/এসএসজেড/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম