বর্ষার আগে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৯, ১৯:১৬আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১৯:১৮

সংসদীয় কমিটির বৈঠক ঢাকা শহরের মধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া এলাকাগুলো চিহ্নিত করে তা নিরসনে বর্ষার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওয়াসাকে সুপারিশ করেছে সরকারি প্রতিষ্ঠান কমিটি

রবিবার (২০ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আ স ম ফিরোজের সভাপতিত্বে কমিটির সদস্য ইসমাত আরা সাদেক, মাহবুব উল আলম হানিফ, মোহাম্মদ নজরুল ইসলাম ও মুহিবুর রহমান বৈঠকে অংশ নেন।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ওয়াসার মাধ্যমে পাইপ লাইনে সরবরাহ করা পানি মানুষ যেন সরাসরি পান করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিটি সুপারিশ করেছে।

বৈঠক সূত্র জানায়, বৈঠকে ওয়াসার কার্যক্রম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ১৮টি প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। ওয়াসা দাবি করে, যেসব প্রতিবেদন গণমাধ্যমে এসেছে সেগুলো ঠিক নয়। এসব প্রতিবেদনের বিষয়ে তারা প্রতিবাদ জানিয়েছে। তখন কমিটি জানতে চেয়েছে, কতটি প্রতিবাদ ছাপা হয়েছে। এর কোনও সদুত্তর ওয়াসা দিতে পারেনি। ভবিষ্যতে যেন নেতিবাচক প্রতিবেদন না আসে, সেভাবে নিজেদের কাজ যথাযথভাবে সম্পাদন করতে বলে কমিটি। এছাড়া ঢাকা ওয়াসার অনিয়ম রোধে দুর্নীতি দমন কমিশন যে ১২ দফা সুপারিশ দিয়েছে, তা বাস্তবায়ন ও ওয়াসার অনিয়ম, দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছে সংসদীয় কমিটি।

বৈঠকে ওয়াসার পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াসা প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত (৩০ সেপ্টেম্বর ২০১৯)  তিন হাজার ৫৩২টি অডিট আপত্তি হয়েছে। এরমধ্যে এক হাজার ৯৪৯টি নিষ্পত্তি হয়েছে। অনিষ্পন্ন আছে এক হাজার ৫৮৩টি।

 

/ইএইচএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম