বিমানের পরিচালক পদ হারালেন ক্যাপ্টেন ফারহাত জামিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৯, ২০:১০আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ২০:২৬

ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট অপারেশন বিভাগের পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ক্যাপ্টেন ফারহাত হাসান জামিলকে। এ পদে দায়িত্ব দেওয়া হয়েছে পাইলট এ বিএম ইসমাইলকে। রবিবার (২০ অক্টোবর) বিমানের পরিচালক প্রশাসন জিয়াউদ্দিন স্বাক্ষরিত এক বদলি আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

২০১৬ সালের ৮ মে থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট অপারেশন বিভাগের পরিচালক পদের দায়িত্ব পান ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল। বিমানের প্রধান কার্যালয় মূলত ফ্লাইট অপারেশন বিভাগ থেকেই পাইলটদের ডিউটি বণ্টন, ফ্লাইট সেফটি, ফ্লাইট প্ল্যানসহ ফ্লাইট ও পাইলট সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা হয়। গুরুত্বপূর্ণ এ বিভাগের দায়িত্বে থাকা অবস্থায় বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদের দায়িত্ব দেওয়া হয় ফারহাত হাসান জামিলকে।

বিমানের সূত্র জানায়, ৩০ এপ্রিল অনিয়মের অভিযোগে বিমানের এমডি ও সিইও এএম মোসাদ্দিক আহমেদকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে ক্যাপ্টেন ফারহাত হাসান জামিলকে এ পদের দায়িত্ব দেওয়া হয়। ১ মে থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

২০১৫ সালের ২২ ফেব্রুয়ারি এ পদে আসেন ক্যাপ্টেন সরকার কামাল সাঈদ। তিনি ২০১৬ সালের ৮ মে পর্যন্ত দায়িত্ব পালন করেন। ক্যাপ্টেন দিদার আহমেদ তোফায়েল ২০১৪ সালের ২৫ আগস্ট থেকে ২০১৫ সালে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত এ বিভাগের পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন। এর আগে ২০১২ সালের ১৯ জানুয়ারি থেকে ২০১৪ সালের ২৫ আগস্ট পর্যন্ত এ বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করেন ক্যাপ্টেন ইশরাত আহমেদ।

/সিএ/এনআই/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম