এভিয়েশন সিকিউরিটির নতুন ইউনিফর্ম উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৫, ১৯:২১আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৯:২৩

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) অধীনে থাকা এভিয়েশন সিকিউরিটির (এভসেক) জন্য নতুন ইউনিফর্ম উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১ জুলাই) বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে এ ইউনিফর্মের উদ্বোধন করেন।

নতুন এই ইউনিফর্ম আধুনিক নিরাপত্তা চাহিদা ও পেশাদারত্বের ছাপ বজায় রেখে ডিজাইন করা হয়েছে। এতে এভসেক সদস্যদের উপস্থিতি আরও আত্মবিশ্বাসী, শৃঙ্খলাবদ্ধ ও দৃশ্যমান হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বেবিচকের ঊর্ধ্বতন সদস্য, এভসেকের সদস্য এবং বেবিচকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

এ সময় চেয়ারম্যান বলেন, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে এভসেক সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের পোশাকেও সেই গুরুত্ব ও গৌরবের প্রতিফলন থাকা প্রয়োজন। নতুন ইউনিফর্মের মাধ্যমে আমরা তাদের মধ্যে আরও পেশাদারত্ব, ঐক্যবদ্ধতা এবং আত্মমর্যাদা জাগাতে চাই।

এভিয়েশন সিকিউরিটির নতুন ইউনিফর্ম উদ্বোধন অনুষ্ঠানে নতুন ইউনিফর্ম পরে একটি এভসেক সদস্যের ডেমোনস্ট্রেশন দল উপস্থিত হয়ে ইউনিফর্মের আনুষ্ঠানিক প্রদর্শন করে।

একই অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান সেন্ট্রাল এয়ারলাইন্সের নতুন কার্গো ফ্লাইট রুটেরও উদ্বোধন করেন। এ রুটের আওতায় ১ জুলাই থেকে সেন্ট্রাল এয়ারলাইন্স প্রতি সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উহু হুয়ানঝু আন্তর্জাতিক বিমানবন্দরে।

বাংলাদেশ ও চীনের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ককে আরও জোরদার করতে এই ফ্লাইট চালু করা হয়েছে। নতুন রুটে তৈরি পোশাক, এক্সেসরিজ, মেশিনারিজ, ফেব্রিক্স, টেক্সটাইল খাতের কাঁচামালসহ রফতানিযোগ্য কাঁকড়া, ইল মাছ ও অন্যান্য সামগ্রী পরিবহন করা হবে।

নতুন এ কার্গো রুট চালুর মাধ্যমে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন আরও সময়নিষ্ঠ, নিরাপদ ও কার্যকর হবে। এতে বাংলাদেশের রফতানিকারকরা নতুন বাজারে প্রবেশের সুযোগ পাবেন এবং আমদানিকারকরা উপকৃত হবেন নিরবচ্ছিন্ন ও সুবিধাজনক সরবরাহ ব্যবস্থার মাধ্যমে।

/আইএ/এমএস/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের