মানবাধিকার শক্তিশালী করতে একযোগে কাজ করবে ঢাকা-ইইউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৯, ০২:৫৮আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ০৩:০১

বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন দেশের শ্রম অধিকার ও মানবাধিকার শক্তিশালী করার জন্য একটি রোডম্যাপ তৈরি করবে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার (২১ অক্টোবর) বাংলাদেশ-ইইউ যৌথ কমিশনের বৈঠকে ইউরোপের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে শ্রম অধিকারের মান উন্নত করার জন্য টেকসই সংস্কার ও আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশন অনুযায়ী শ্রম ব্যবস্থা দেখতে চায় তারা। বৈঠকে উভয় পক্ষ একমত হয়েছে, ইউরোপে রফতানি বাড়ানো ও সেখান থেকে বিনিয়োগ বৃদ্ধি করার জন্য বাংলাদেশে স্বচ্ছ ও ব্যবসায়িক পরিবেশ প্রয়োজন।

ইউরোপের পক্ষ থেকে আরও বলা হয়, বাংলাদেশ যে শুল্ক-মুক্ত সুবিধা পাচ্ছে ও ভবিষ্যতে যে বাণিজ্য সম্পর্ক হবে, সেটি শর্তযুক্ত এবং এর সঙ্গে মানবাধিকার ও শ্রম অধিকার জড়িত।

বৈঠকের পর এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যদিও তৈরি পোশাক শিল্পে কারখানা সুরক্ষায় অনেক উন্নতি সাধন হয়েছে, তারপরও শ্রম অধিকার নিশ্চিত করতে অনেক পদক্ষেপ নেওয়া বাকি রয়েছে। যৌথ সভায় বাংলাদেশ ও ইইউ এর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। গণতন্ত্র, সুশাসন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি, বিচার-বহির্ভূত হত্যা ও গুম নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইইউ। এর উত্তরে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর আইন ও মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দায়বদ্ধতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

ডিজিটাল সিকিউরিটি আইনের কয়েকটি ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইইউ মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের জন্য অনুরোধ জানায়।

বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, এই আইনের কোনও ধারা মত প্রকাশের স্বাধীনতা খর্ব করার জন্য ব্যবহার করা হবে না বলে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

/এসএসজেড/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম