সুষ্ঠু ও সুন্দর হজ ব্যবস্থাপনার জন্য আইন প্রয়োজন: ধর্ম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৯, ২০:১২আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২৩:২১

হজ ও ওমরাহ আইন-২০১৯ প্রণয়ন বিষয়ক পর্যালোচনা (বর্ধিত) সভা ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, ‘সুষ্ঠু ও সুন্দর হজ ব্যবস্থাপনার ধারাবাহিকতা রক্ষা ও সুশৃঙ্খল প্রাতিষ্ঠানিক কাঠামো দিতে হলে হজ ব্যবস্থাপনা  বিষয়ে  একটি যথাযথ আইন থাকা আবশ্যক। এজন্য  ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ বিষয়ে একটি আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। হজের পাশাপাশি এই আইনে ওমরাহ ব্যবস্থাপনার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।’

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ ও ওমরাহ আইন-২০১৯ প্রণয়ন বিষয়ক পর্যালোচনা (বর্ধিত) সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, ‘হজ ও ওমরাহ্ আইন হলে হজ ও ওমরাহ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা আরও বেশি সাবধানতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। হজ ও ওমরাহ্ যাত্রীরা আরও বেশি  নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যে হজ ও ওমরাহ্ পালন করতে পারবেন। পুরো ব্যবস্থাপনায় স্বচ্চতা ও জবাবদিহি প্রতিষ্ঠা করা সম্ভব হবে।’

ধর্ম মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আইন প্রণয়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আন্তরিকতা ও ধৈর্যের সঙ্গে হজ ও ওমরাহ আইন প্রণয়ন প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য ধর্ম প্রতিমন্ত্রী আহ্বান জানিয়েছেন। 

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মো. আনিছুর রহমান, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর, দফতর, সংস্থা ও হজ্জ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/জেইউ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের