লঘুচাপ দুর্বল, আগামীকাল ঢাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৯, ২০:১৪আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ২০:১৫

আবহাওয়া অধিদফতর ভবন সাগরে সৃষ্ট লঘুচাপের ফলে বৃষ্টি শুরু হলেও সেটি দুর্বল হয়ে পড়েছে। ফলে আগামীকাল রবিবার (২৭ অক্টোবর) ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আবহাওয়াও শুষ্ক থাকার কথাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে চট্টগ্রাম, সিলেট ও বরিশালে বৃষ্টি হতে পারে। এছাড়া আজ  রাতের জন্য নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেতই বজায় থাকবে বলে জানানো হয়। 

আবহাওয়াবিদ আব্দুল হামিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত তিন দিন সাগরে সৃষ্ট লঘুচাপ এবং সঞ্চারনশীল মেঘমালার কারণে বৃষ্টি হয়েছে। সেই লঘুচাপ দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। ফলে আগামীকাল ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশি। তবে চট্টগ্রাম, সিলেট ও বরিশালের দিকে থেমে থেমে হালকা বৃষ্টি হতে পারে।’

আবহাওয়া অফিস জানায়, উড়িষ্যা উপকূল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় অবস্থান করছে।

পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে আজ রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর গুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, ঢাকা, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ  সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ময়মনসিংহে ৮২ মিলিমিটার। এছাড়া ঢাকা বিভাগের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে টাঙ্গাইলে ৬৫ মিলিমিটার, ময়মনসিংহ বিভাগে ৮২, চট্টগ্রাম বিভাগের মধ্যে ফেনীতে ৩৬, সিলেটে ৭০, রাজশাহী বিভাগের মধ্যে তাড়াশে ৭০ মিলিমিটার, রংপুরের মধ্যে রাজারহাটে ৫, খুলনার মধ্যে কুমারখালীতে ৬১ ও বরিশালে ৩৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

 

/এসএনএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম