প্রধানমন্ত্রীকে ইতালি সফরের আমন্ত্রণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৯, ২০:১১আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২০:১৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রোম সফরের আমন্ত্রণ জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কনতে। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরালো করার লক্ষ্যে তিনি এ আমন্ত্রণ জানিয়েছেন।
গতকাল সোমবার (২৮ অক্টোবর) রোমে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মানিলো দে স্তেফানো এই আনুষ্ঠানিক আমন্ত্রণের কথা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (২৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে হয়েছে, আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে আব্দুল মোমেন বলেন, নিকট ভবিষ্যতে দুইপক্ষের জন্য সুবিধাজনক সময়ে শেখ হাসিনা ইতালি সফর করবেন।
আন্ডার সেক্রেটারি স্তেফানোর সঙ্গে বৈঠকে বিনিয়োগের সুবিধা তুলে ধরে ইতালির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া, তিনি জোর দিয়ে বলেন, রোহিঙ্গা সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখা।
ইতালির আন্ডার সেক্রেটারিকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে আগামী বছর একটি ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে তিনি ঢাকায় আসার বিষয়ে একমত হন।

/এসএসজেড/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
বেতনের টাকা দ্রুত শেষ হয়ে যাচ্ছে কেন, কারণ জানলে চমকে যাবেন
বেতনের টাকা দ্রুত শেষ হয়ে যাচ্ছে কেন, কারণ জানলে চমকে যাবেন
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি