তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ নভেম্বর ২০১৯, ২২:৪৬আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ২২:৫৪

ভারতীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

ত্রিপুরার বিধানসভার স্পিকার রেবতী মোহন দাসের নেতৃত্বে ১৪ সদস্যের  ভারতীয় প্রতিনিধি দল তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছে। আজ শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় তথ্য মন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় প্রতিনিধি দলে আরও ছিলেন ত্রিপুরার বিধানসভা সদস্য আশীষ কুমার সাহা এবং আগরতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রণব সরকার ছিলেন।

বৈঠকে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এসময় দু’দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ক্ষেত্রে অভিন্ন মত প্রকাশ করেন উভয়পক্ষ।

এসময় গত সেপ্টেম্বরের মাঝামাঝি আগরতলায় অনুষ্ঠিত ১ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে ড. হাসান মাহমুদের অংশ নেওয়ার কথা ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে তার বৈঠকের কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিনিধি দলের সদস্যরা।

সম্প্রীতি নামে বাংলাদেশ-ভারতের বন্ধুতা স্থাপনকারী একটি সংগঠনের আমন্ত্রণে গত ১ নভেম্বর তিন দিনের সফরে এসেছে ভারতের প্রতিনিধি দলটি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম