জাতীয় চার নেতার খুনিদের দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৯, ১১:১৪আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ১১:৪০

পুরনো কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় চার নেতার হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তারা আমাদের দেশের আইনের আওতায় নেই। যেসব দেশে অবস্থান করছে তাদের আইন অনুযায়ী প্রত্যাবর্তন করতে হবে। তিনি বলেন, ‘আমরা সবাইকে ফিরিয়ে আনার প্রচেষ্টায় রয়েছি। তাদের ফিরিয়ে আনা হবে।’

রবিবার (৩ নভেম্বর) জেল হত্যা দিবস উপলক্ষে পুরনো কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

আসামিদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে বলেন, ‘যেসব দেশে তারা পালিয়ে আছে, সেসব দেশের সঙ্গে নেগোসিয়েশন হচ্ছে।’

জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শুধু জেল হত্যার খুনিরাই নয়, বঙ্গবন্ধু হত্যার ও ২১ আগস্টের আসামিরাও বিভিন্ন দেশে পালিয়ে রয়েছে। আমরা সবাইকে ফিরিয়ে আনার প্রচেষ্টায় রয়েছি। যেকোনও সময় ক্রমান্বয়ে তাদের ফিরিয়ে আনা হবে।’

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা কারাগারের ভেতরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এরপর চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে কারাগার কর্তৃপক্ষ আয়োজিত এক মিলাদ মাহফিলে অংশ নেন।

বেলা সাড়ে ১০টা পর্যন্ত জাতীয় চার নেতার পরিবারের কোনও সদস্যকে পুরনো কারাগারে আসতে দেখা যায়নি।

/আরজে/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম