শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে উপহার পেলো শিশু পরিবারের সদস্যরা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ নভেম্বর ২০১৯, ০৮:৫৭আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ০৯:১২

শিশু পরিবারের সদস্য বৃষ্টিকে আদর করছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি শিশু পরিবারের সদস্যদের ১০টি ল্যাপটপ ও ২০টি সেলাই মেশিন উপহার দিয়েছেন। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠানের মাধ্যমে তাদের এ উপহার দেন প্রধানমন্ত্রী।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শিশু পরিবারের সদস্যদের এসব উপহার দেওয়া হয়।এসময় তেজগাঁও শহীদ মনুমিয়া হাইস্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী বৃষ্টি আক্তার সৃষ্টি প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ শোনায় ।পরে প্রধানমন্ত্রী তাকে বুকে জড়িয়ে ধরে আদর করেন।
নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা, আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমদ পলক এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার এসময় উপস্থিত ছিলেন।খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী