জাবির বিষয়ে প্রধানমন্ত্রী অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০১৯, ১৮:০৩আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ১৮:৫৬

জাবির বিষয়ে প্রধানমন্ত্রী অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন: ওবায়দুল কাদের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলনসহ বিশ্ববিদ্যালয়টির সার্বিক পরিস্থিতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে বনানীতে সেতু ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এর আগে সেতু ভবনের কর্মকর্তাদের সঙ্গে সভা করেন সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ‘জাবির বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আছে। এর সর্বশেষ খবর তিনি জানেন। কোনও ব্যবস্থা নিতে হলে তিনি খোঁজ-খবর নিয়ে তারপর নেবেন। সরকারপ্রধান এ ব্যাপারে খুব সজাগ। তিনি অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন।’
বেশ কিছু দিন থেকে জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন শিক্ষক-শিক্ষার্থীদের একটা অংশ। মঙ্গলবার (৫ নভেম্বর) আন্দোলনরত এই শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার পর বিশ্ববিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
শিগগিরই শুরু হবে বরিশাল-ভোলা সেতুর কাজ
একই অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘দেশের সবচেয়ে দীর্ঘ সেতু হবে বরিশাল-ভোলা সেতু। এর কাজ শিগগিরই শুরু হবে। ইতোমধ্যে সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। ডিপিপি প্রণয়নের কাজ চলছে। এই সেতুর দৈর্ঘ্য হবে আট কিলোমিটার, যা পদ্মা সেতুর চেয়েও বড়।’
এ ব্যাপারে ফান্ডিংয়ের কথাবার্তা হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘চীন এই সেতুতে অর্থায়ন করতে আগ্রহ প্রকাশ করেছে।’ বরিশাল-ভোলা সেতুটি পদ্মা সেতুর মতো ডাবল ডেকার হবে না; এটা সড়ক সেতু হবে বলে জানান তিনি।

আরও পড়ুন...
জাবি বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

/এসএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম