মুহুরী ও ফাজিলের ঘাট সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০১৯, ২৩:৫১আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ২৩:৫৫

একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যরা। (ছবি: ফোকাস বাংলা) ফেনী-সোনাগাজী-মুহুরী প্রকল্প সড়কে মুহুরী সেতু এবং বক্তারমুন্সী-কাজীরহাট-দাগনভুঁইয়া সড়কে ফাজিলের ঘাট সেতু নির্মাণ করবে সরকার। এ দুটি প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৭১ কোটি ৩৮ লাখ টাকা। আগামী ২০২১ সালের মধ্যে সড়ক ও জনপথ অধিদফতর এর বাস্তবায়ন করবে।
মঙ্গলবার (৫ নভেম্বর) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রকল্প দুটির অনুমোদন দেওয়া হয়।
পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেনী-সোনাগাজী-মুহুরী সড়কে ৩৯১ দশমিক ৩৪ মিটার দীর্ঘ মুহুরী সেতু এবং বক্তারমুন্সী-কাজিরহাট-দাগনভূঁঞা সড়কে ৫০ দশমিক ১২ মিটার দীর্ঘ ফাজিলের ঘাট সেতু নির্মাণ করা হবে।
সেতু দুটি নির্মাণে পরিকল্পনা কমিশনের সুপারিশে বলা হয়, প্রকল্পটি বাস্তবায়িত হলে ফেনী জেলার সোনাগাজী এবং চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ নির্বিঘ্ন হবে। প্রকল্প এলাকার জনসাধারণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হবে।

/জেইউ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম