একাদশ সংসদের পঞ্চম অধিবেশন শুরু আজ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ নভেম্বর ২০১৯, ০৮:২১আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ০৮:৪৮

সংসদ অধিবেশন (ফাইল ফটো)

একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল সোয়া চারটায় শুরু হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৬ অক্টোবর এ অধিবেশন আহ্বান করেন।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে এটি হবে সংক্ষিপ্ত অধিবেশন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এ অধিবেশন আহ্বান করা হয়েছে। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে। ফলে এ অধিবেশন ৫ থেকে ৭ কার্যদিবস পর্যন্ত চলতে পারে। আজ বিকাল সোয়া তিনটায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ অধিবেশনের কার্যকাল এবং কার্যক্রম নির্ধারণ করা হবে।
এর আগে গত ৮ সেপ্টেম্বর বর্তমান সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়ে গত ১২ সেপ্টেম্বর শেষ হয়। এটি ছিল সংসদের সবচেয়ে স্বল্পকালীন ৪ কার্যদিবসের অধিবেশন। এর আগে সবচেয়ে স্বল্পকালীন অধিবেশন ছিল ৫ কার্যদিবসের। স্বল্পকালীন ওই অধিবেশনে মোট ৫টি বিল উত্থাপন করা হয়। আর একটি গুরুত্বপূর্ণ বিল পাস করা হয়। বাসস

/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি