সুন্দরবনের কারণেই দুর্বল হয়ে পড়ে বুলবুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৯, ১৪:২৫আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১৬:৫৪

বুলবুলের প্রভাবে বইছে শক্তিশালী বাতাস ঘূর্ণিঝড় বুলবুল শনিবার (৯ নভেম্বর) রাত ৯টা থেকে উপকূল অতিক্রম করে বাংলাদেশ ও ভারতের সুন্দরবন সীমান্ত দিয়ে স্থলভাগের দিকে প্রবেশ করে। তবে সুন্দরবনে প্রবেশের পর সেটি দুর্বল হয়ে যায়। সুন্দরবন থেকে আর ঘূর্ণিঝড় আকারে বের হতে পারেনি বুলবুল। ভোরের দিকে ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে রূপ নেয়। দুই দেশের সুন্দরবনের কারণেই ঘূর্ণিঝড়টি বিস্তৃত হতে পারেনি।

রবিবার (১০ নভেম্বর) আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক আয়েশা খাতুন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমাদের বিস্তীর্ণ সুন্দরবনের কারণে বুলবুল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। ফলে এটি স্থলভাগে সেভাবে প্রভাব ফেলতে পারেনি।’

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ওমর ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারত ও বাংলাদেশের সুন্দরবন সীমানা দিয়ে দুই দেশে প্রবেশ করে বুলবুল। সুন্দরবনের গাছপালার কারণে ঝড়ের শক্তি হ্রাস পেতে থাকে। বর্তমানে এটি গভীর নিম্নচাপে রূপ নিয়েছে।’

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি বর্তমানে খুবই দুর্বল হয়ে খুলনার স্থলভাগ অতিক্রম দেশের উত্তর-পূর্বদিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানান, বুলবুল এখন আর ঘূর্ণিঝড় নেই। এটি নিম্নচাপে পরিণত হয়েছে। তাই দমকা বাতাস ও বৃষ্টি হচ্ছে। তবে উপকূলীয় জেলায় এখনও জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। জোয়ারে পানি বাড়তে পারে। তাই উপকূলীয় এলাকার মানুষকে আরও কিছুটা সময় নিরাপদে থাকাতে হবে। ঘূর্ণিঝড়টি বাগেরহাট, বরিশাল, বরগুনা ও পটুয়াখালী অঞ্চলে গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর-পূর্বদিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হবে।’

মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার বদলে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত, কক্সবাজার সমুদ্রবন্দরকে চার নম্বর সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।’

আবহাওয়া অফিস জানিয়েছে, গভীর নিম্নচাপটির প্রভাবে চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে, মহাবিপদ সংকেত প্রত্যাহার করার পর সাইক্লোন শেল্টার থেকে মানুষ বাড়িতে ফেরা শুরু করেছেন।

আরও পড়ুন:

মধ্যরাতে সুন্দরবন দিয়ে প্রবেশ করবে ‘বুলবুল’

বুলবুলের আঘাতে নিহত ৩, ঘরবাড়ি ও বাঁধ ক্ষতিগ্রস্ত

লবুল এখন নিম্নচাপ, নামলো মহাবিপদ সংকেত

সাতক্ষীরায় তাণ্ডব চালিয়ে মোংলা-বাগেরহাটের দিকে বুলবুল

 

 

 

/এআরআর/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম