সারাদেশের আবহাওয়া মঙ্গলবার স্বাভাবিক হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৯, ১৮:০৮আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১৮:১৮

আবহাওয়া ভবন সারাদেশের আবহাওয়া স্বাভাবিক ও রৌদ্রজ্জল হতে আরও ৪৮ ঘণ্টা বা তার বেশি সময় লাগবে। সোমবার চট্টগ্রামের কিছু জেলা ছাড়া সব জেলায় রোদ দেখা যেতে পারে। এখনও দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে নিম্নচাপের প্রভাব রয়েছে। উপকূলবর্তী জেলাগুলোতে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার। মঙ্গলবার (১২ নভেম্বর) থেকে দেশের সব জেলা নিম্নচাপের প্রভাবমুক্ত হবে।

রবিবার (১০ নভেম্বর) আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘চট্টগ্রাম বিভাগের কিছু জেলা ছাড়া মঙ্গলবার থেকে দেশের সকব জেলার আবহাওয়া স্বাভাবিক থাকবে। সোমবার নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, পটুয়াখালী, বরগুনা ও ভোলাতে বৃষ্টি হতে পারে। এসব জেলার আবহাওয়া স্বাভাবিক হতে মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে চট্টগ্রাম বিভাগের জেলাগুলো সোমবার বৃষ্টি হলেও স্বাভাবিক থাকবে কক্সবাজারের আবহাওয়া।’

রুহুল কুদ্দুস বলেন, ‘পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, বরগুনা, ভোলা, বরিশাল, চট্টগ্রামে নিন্মচাপের প্রভাব রয়েছে। নিম্নচাপ হয়েই আছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার রয়েছে। রাতের মধ্যে বাতাসের গতিবেগ কমে আসবে। এসব জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।’

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ শনিবার রাত ৯টার দিকে খুলনার সুন্দরবন উপকূল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। প্রবেশের সময় ঘণ্টায় বাতাসের গতিবেগ সর্বোচ্চ ১৪০ কিলোমিটার থাকলেও সুন্দরবনে প্রবেশ করার পর ধীরেধীরে এর বাতাসের গতি হ্রাস পেতে থাকে। দেশের বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বেশকয়েকটি জেলা এতে আক্রান্ত হয়। ঝড়ে বিভিন্ন জেলায় ছয় জনের মৃত্যু হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের।

/এআরআর/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম