সংসদে খালেদা জিয়ার মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৯, ২০:৫৪আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ২১:০৯

শেখ হাসিনা ও খালেদা জিয়া চিকিৎসার স্বার্থে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। তিনি খালেদা জিয়ার বয়স ও শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে জামিনে মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। এসময় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হারুনুর রশীদ বলেন, ‘সরকারের অনুমতি নিয়ে আমরা সাবেক প্রধানমন্ত্রীর (খালেদা জিয়া) শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়ার জন্য গিয়েছিলাম। তিনি এদেশের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সত্যিকার অর্থেই উনার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। মাননীয় সংসদ নেতাকে (শেখ হাসিনা) বিনীতভাবে অনুরোধ, অন্তত চিকিৎসার স্বার্থে খালেদা জিয়াকে জামিনে মুক্তি দিন। উনার সুচিকিৎসার ব্যবস্থা আপনি (শেখ হাসিনা) গ্রহণ করুন। উনার (খালেদা জিয়া) যে বয়স উনি চলাফেরা করতে পারেন না। সংসদ নেতার দৃষ্টিতে বিষয়টি নিয়ে এসে এ বিষয় বিবেচনার জন্য অনুরোধ করবো।’

বিএনপি বাস্তব বিষয়টি তুলে ধরার জন্য এই সংসদে যোগদান করেছে দাবি করে বুয়েট ছাত্র আববার হত্যার চার্জশিট দেওয়ার প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, ‘আবরার হত্যার ঘটনায় দ্রুত অভিযোগপত্র হয়েছে। একজন মেধাবী ছাত্র নিহত হলো। পাশাপাশি ২৫ জন মেধাবী ছাত্রের জীবন বিপদাপন্ন হয়ে গেলো। এই ঘটনার দায় কি সংগঠন এড়াতে পারে? শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের হত্যার এ অধিকার তাদের কে দিয়েছে? দেশের উচ্চ শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নেই। এর থেকে কীভাবে ফিরতে পারি—এটা নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত। মাত্র তিন দিনের সংসদ। এর মধ্যেও দেখছি, সংসদে মন্ত্রীদের চেয়ারগুলো খালি রয়েছে। আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশ্নের জবাব দিলেন অন্য মন্ত্রণালয়ের মন্ত্রী।’

একটি পত্রিকায় প্রকাশিত সংবাদ তুলে ধরে হারুনুর রশীদ বলেন, ‘পত্রিকায় নিউজ হয়েছে, হাওরের শাহেন শাহ। পুলিশ সুপার (এসপি) হারুনের নারায়ণগঞ্জ ও গাজীপুরের কার্যকলাপের নিউজ আসছে। এগুলো হতাশাজনক।’

রেল দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় রেল দুর্ঘটনার পর রেলমন্ত্রী সংসদে বললেন, আর যাতে দুর্ঘটনা না হয়, তার জন্য যথাযথ ব্যবস্থা নেবেন। কিন্তু আজই রেল দুর্ঘটনা। বগিতে আগুন। লাইনচ্যুত হয়ে ট্রেন উল্টে পড়ে আছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী রেলের উন্নয়নের জন্য ব্যাপক উদ্যোগ নিয়েছেন। প্রতিদিনই যদি দুর্ঘটনায় বগি আর ইঞ্জিন ধ্বংস হতে থাকে, মানুষ মারা যেতে থাকে, এর কারণ অনুসন্ধান করে কী আমরা ব্যবস্থা নিতে পারবো না?’

/ইএইচএস/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক