স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৯, ১১:৩২আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ১২:১১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি: ফোকাস বাংলা) জাতীয় পতাকা উড়িয়ে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৬ নভেম্বর) সকাল ১১টা ৫ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনস্থলে পৌঁছেই তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন এবং পরে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক নির্মল রঞ্জন গুহ দলীয় পতাকা উত্তোলন করেন।

পতাকা উত্তোলনের সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় অন্য নেতারা এবং স্বেচ্ছাসেবক লীগের নেতারা সম্মেলনে উপস্থিত আছেন।

দীর্ঘ সাত বছর পর এক ভিন্ন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। কাসিনো সংশ্লিষ্টতার অভিযোগে সংগঠনটির সভাপতি মোল্লা আবু কাউছারকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর সাধারণ সম্পাদক পংকজ দেবনাথকে সম্মেলন সংক্রান্ত সব কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তাদের ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সম্মেলন। এ পরিস্থিতিতে সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহকে আহ্বায়ক এবং প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাহুর রহমান সাচ্চুকে সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়। যারা সম্মেলনের সার্বিক দায়িত্ব পালন করছেন।

এদিকে, ১৩ বছর পর গত ১১-১২ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সম্মেলন অনুষ্ঠিত হলেও নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়নি। আজকের সেম্মেলন থেকে কেন্দ্রীয় ও মহানগরের নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে।

আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা বলছেন, যাদের বিরুদ্ধে দুর্নীতি, টেন্ডার ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে, এবার তারা কোনও পদ পাবেন না। সৎ, যোগ্য এবং দলের দুঃসময়ে ভূমিকা পালনকারীরাই পদ পাবেন। আর এই প্রক্রিয়ার সার্বিক তত্ত্বাবধান করছেন স্বয়ং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, যিনি সংগঠনটির সাংগঠনিক নেতা।

সূত্র জানায়, এবার যোগ্য নেতৃত্ব খুঁজতে সাংগঠনিক তথ্যের পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যও পর্যালোচনা করা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৯৪ সালের ২৭ জুলাই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠা করেন শেখ হাসিনা।


/এমএইচবি/আইএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম