বাংলাদেশি শ্রমিকদের জন্য বাজার খুলে দেওয়ার ইঙ্গিত আমিরাতের

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ নভেম্বর ২০১৯, ২৩:০০আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২৩:১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আবুধাবির যুবরাজ ও সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান পাঁচ বছরের নিষেধাজ্ঞা তুলে নিয়ে বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার খুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। রবিবার (১৭ নভেম্বর) দুবাই ওয়ার্ল্ড সেন্টারে ‘দুবাই এয়ার শো-২০১৯’-এর ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে আবুধাবির যুবরাজ ও সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান এই ইঙ্গিত দেন।

বাংলাদেশি শ্রমিকদের জন্য শিগগিরই তার দেশের শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার ইঙ্গিত দিয়ে শেখ হাসিনার উদ্দেশে আমিরাতের যুবরাজ নাহিয়ান বলেন, ‘আপনার পরবর্তী আমিরাত সফরকালে এ প্রশ্নটি আর করতে হবে না।’ বাংলাদেশি শ্রমিকদের জন্য আগের চেয়ে বেশি ওয়ার্ক পারমিট দেওয়ারও ইঙ্গিত দেন আমিরাতের যুবরাজ।

সাক্ষাৎ শেষ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘যুবরাজ বাংলাদেশ থেকে চাল নেওয়ারও আগ্রহ প্রকাশ করেছেন।’

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি উদ্বৃত্ত চাল উৎপাদনকারী দেশ। বাংলাদেশ বিভিন্ন ধরনের চাল উৎপাদন করছে। আমরা বিভিন্ন দেশে চাল রফতানি করছি।’

যুবরাজ বলেন, ‘আমরা বাংলাদেশ থেকে সেরা মানের চাল আমদানি করতে চাই। আমাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের চাল দেখার জন্য বাংলাদেশে একটি প্রতিনিধি দল পাঠাবো।’

বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম