দুই সপ্তাহ মুনাফা ছাড়া পেঁয়াজ বিক্রির আহ্বান মেয়র খোকনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৯, ১৫:০৩আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১৫:১৩

ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় মেয়র সাঈদ খোকন আগামী দুই সপ্তাহ মুনাফা ছাড়া পেঁয়াজ বিক্রি করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেছেন, ‘যেভাবেই হোক পেঁয়াজের দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আমরা যারা ব্যবসা করি তাদের কাছে শুধু পেঁয়াজ নয়, অন্যান্য পণ্যও রয়েছে। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা যদি শুধু পেঁয়াজটা যেই দামে কিনি সেই দামেই বিক্রি করি তাহলে আল্লাহর কাছেও সওয়াব পাওয়া যাবে। আমরা অন্তত আগামী দুই সপ্তাহ এটা করি।’

সোমবার (১৮ নভেম্বর) নগর ভবনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় মেয়র সাঈদ খোকন এসব কথা বলেন। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার দোকানে পেঁয়াজ ছাড়াও আরও অনেক পণ্য আছে। আপনি সেগুলো থেকে লাভ করুন। কিন্তু পেঁয়াজ থেকে আগামী দুই সপ্তাহ মুনাফা করা থেকে বিরত থাকুন। আর কেউ না জানুক, আপনি তো জানলেন আপনি কতটা ভালো কাজ করেছেন। সবাই যদি এভাবে যার যার দায়িত্ব পালন করেন তাহলে পেঁয়াজের দাম নাগালের মধ্যে চলে আসবে। আমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র হিসেবে আপনাদের আছে অনুরোধ করছি আগামী দুই সপ্তাহ আপনারা এটা করুন।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মার্কেট ব্যবসায়ী ফেডারেশনের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার। এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ ইমদাদুল হক, ঢাকা ট্রেড সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি হুমায়ুন কবির মোল্লাসহ ব্যবসায়ী নেতারা বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় ট্রেড লাইসেন্সে উৎসে কর কমানোর দাবি জানান ব্যবসায়ীরা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন মার্কেট ব্যবসায়ী সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. নাজমুল হুদা বলেন, ‘দোকানের খাজনা এবং ট্রেড লাইসেন্স ফি স্বাভাবিকের চেয়ে বেশি ধরা হয়েছে। আমরা চাই আমাদের সমস্যাগুলো সম্পর্কে আপনি জানুন। আশা করি এগুলো আপনি সমাধান করবেন।’

সভায় মেয়র সাঈদ খোকন ব্যবসায়ীদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে বলেন, ট্রেড লাইসেন্সের সঙ্গে উৎসে কর আরোপ বেশি হয়ে গেছে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দফতরে কথা বলবেন তিনি। এসময় তিনি শুষ্ক মৌসুমে দোকানের অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে কিনা তা নিশ্চিত করার আহ্বান জানান।

 

/এসএস/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক