প্রধানমন্ত্রী দেশে ফিরবেন আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৯, ০৮:৪৪আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ১০:৫৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে তার চার দিনের সরকারি সফর শেষে আজ  মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে দেশে ফিরবেন। তিনি ‘দুবাই এয়ার শো-২০১৯’ ও অন্যান্য অনুষ্ঠানে যোগ দিতে এ সফরে যান।

বাংলাদেশের প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে উপসাগরীয় এই দেশ সফর করেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী আমিরাত ফ্লাইটের একটি বিমান স্থানীয় সময় মঙ্গলবার বিকালে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবে।

বাংলাদেশ সময় রাত ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটির পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রী ১৭ নভেম্বর বিশ্বের অন্যতম বৃহত্তম ও সফল এয়ার শো এবং মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার বৃহত্তম এয়ারোস্পেস ইভেন্ট দুবাই এয়ার শো-২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

পরে তিনি দুবাইয়ের নয়নাভিরাম ভবিষ্যৎ বিমানবন্দর দুবাই ওয়ার্ল্ড সেন্টারে এয়ার ডিসপ্লে উপভোগ করেন। এটি আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবেও পরিচিত।

দুবাই এয়ার শো’র ফাঁকে আবুধাবির যুবরাজ এবং সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাংরিল-লা হোটেলে আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক নৈশভোজ ও অভ্যর্থনায় যোগ দেন।

অভ্যর্থনা অনুষ্ঠানে দ্বিপক্ষীয় বাণিজ্যিক স্বার্থে শেখ হাসিনা বাংলাদেশের আরএমজি, আইটি, কৃষি ও বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে বড় ধরনের বিনিয়োগ করার জন্য ইউএই’র প্রতি আহ্বান জানান। বাসস 

/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম