টেনিসের প্রসারে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৯, ২০:৩৭ আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ২১:৩৩

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ‘শেখ রাসেল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ টেনিস টুর্নামেন্ট-২০১৯’ এ অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রদূত এবং খেলোয়াড়রা। (ছবি: ফোকাস বাংলা) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার চায় ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি টেনিস খেলাও জনপ্রিয় হয়ে উঠুক। এর প্রসারে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশাপাশি জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একইসঙ্গে তিনি বলেন, টেনিসের প্রসারে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে টেনিস কোর্ট স্থাপন করতে সরকার প্রকল্প নিয়েছে।

বুধবার (২০ নভেম্বর) গণভবনে ‘শেখ রাসেল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ টেনিস টুর্নামেন্ট-২০১৯’-এ অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রদূত ও খেলোয়াড়রা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং শেখ রাসেলের ৫৪তম জন্মদিন উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন শেখ রাসেল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ টেনিস টুর্নামেন্ট-২০১৯ আয়োজন করেছে।
শেখ হাসিনা বলেন, এদেশে ক্রিকেট এবং ফুটবল খেলা খুব জনপ্রিয়। অনেকে টেনিসও খেলে। টেনিস ভালো খেলা মন্তব্য করে তিনি বলেন, এ খেলা জনপ্রিয় করতে এবং প্রসারে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে টেনিস কোর্ট স্থাপনে আমরা সহযোগিতা করবো, যেন তরুণরা এ খেলায় আগ্রহী হয়। টেনিস খেলার প্রসারে অবকাঠামো নির্মাণসহ সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমরা সব সময় খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছি, যা শিশু ও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাবে। তরুণ প্রজন্ম নিজেদের খেলাধুলার সঙ্গে যত বেশি সম্পৃক্ত করবে তাদের তত মানসিক বিকাশ হবে, মন উদার হবে এবং শারীরিকভাবে শক্তিশালী হবে। এজন্য সরকার অবকাঠামো উন্নয়নের ওপর জোর দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল, আবদুস সালাম মুর্শেদী প্রমুখ।

ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাসসহ টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা এ অনুষ্ঠানে অংশ নেন।

উল্লেখ্য, গত বুধবার (১৩ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে শেখ রাসেল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ টেনিস টুর্নামেন্ট-২০১৯ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এবারের টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ ১৮টি দেশের ২১টি ক্লাব অংশ নিচ্ছে। বাকি ১৭টি দেশ হলো- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইরাক, দক্ষিণ কোরিয়া, তিউনিশিয়া, মঙ্গোলিয়া, তুর্কিমেনিস্তান, তাজিকিস্তান, ভিয়েতনাম ও ক্যামেরুন।

/এমএইচবি/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়িতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
বাড়িতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
মাস শেষে টাকা থাকে না, তবুও সঞ্চয় করবেন যেভাবে 
মাস শেষে টাকা থাকে না, তবুও সঞ্চয় করবেন যেভাবে 
সড়কে গাছের গুঁড়ি, জ্বলছে টায়ার; অবরোধে অচল পার্বত্য দুই জেলা
সড়কে গাছের গুঁড়ি, জ্বলছে টায়ার; অবরোধে অচল পার্বত্য দুই জেলা
কেন ঘুরে দেখবেন পৃথিবীর দীর্ঘতম ৬ সমুদ্রসৈকত?
কেন ঘুরে দেখবেন পৃথিবীর দীর্ঘতম ৬ সমুদ্রসৈকত?
সর্বাধিক পঠিত
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং