জান্নাতির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৯, ১৭:০৮আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ১৭:২৩

জান্নাতির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন নরসিংদীর  গৃহবধূ জান্নাতি আক্তারকে আগুনে পুড়িয়ে হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিভিন্ন সংগঠনের কর্মীরা। রবিবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানবন্ধনে বক্তারা বলেন, যৌতুকের দাবি না মেটানো ও তার শ্বশুর-শাশুড়ির মাদক ব্যবসায় সহযোগিতা না করায় ২১ এপ্রিল রাতে গৃহবধূ জান্নাতি আক্তারের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করা হয়। এরপর দীর্ঘ ৪০ দিন ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে গত ৩০ মে তিনি মৃত্যুবরণ করেন।

বক্তারা আরও বলেন, জান্নাতি হত্যাকাণ্ড ও নুসরাত হত্যাকাণ্ড একই সময়ে ঘটে। তখন সারাদেশে ব্যাপক আলোড়ন তুলে প্রতিদিন প্রতিবাদ সভা সমাবেশ হয়। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে নুসরাত হত্যার বিচার স্বল্প সময়ের মধ্যে হলেও জান্নাতি হত্যাকাণ্ডের বিচারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীন ভূমিকা দেখা যায়। জান্নাতি হত্যাকাণ্ডের পর পরিবারের পক্ষ থেকে ‘শিশু ও নারী নির্যাতন দমন আইনে’ হত্যা মামলা করা হয়। এই মামলায় জান্নাতির শ্বশুর, শাশুড়ি ও ননদকে গ্রেফতার করা হলেও তারা পরে জামিনে মুক্তি পান। জামিনে  আসার পর এই তারা জান্নাতির পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছেন। ভয় দেখাচ্ছেন। বক্তারা আরও বলেন, জান্নাতির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের যুগ্ম মহাসচিব মো. তারিকুজ্জামান রেজা, বাংলাদেশ হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ, দুঃস্থ নারী কল্যাণ উদ্যোক্তা সনিয়া খান ও জান্নাতির বাবা শরিফুল ইসলাম খান প্রমুখ।

 

 

/এইচএন/এমএনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম