প্রধানমন্ত্রীর দু’টি আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড পুরস্কার গ্রহণ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ নভেম্বর ২০১৯, ২২:৩৩আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ২২:৩৯

পুরস্কার গ্রহণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: বাসস থেকে নেওয়া) টেলিযোগাযোগ খাত ও ডিজিটাইজেশনে বাংলাদেশের সাফল্যের স্বীকৃতি হিসেবে আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড ২০১৯-এর দু’টি পুরস্কার গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কার দু’টি হলো—‘দ্য আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড ২০১৯ সার্টিফিকেট অ্যাপ্রিসিয়েশন’ ও ‘দ্য আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড ২০১৯ রিকগনিশন অব এক্সিলেনস’।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ও মন্ত্রণালয়ের সচিব অশোক কুমার বিশ্বাস সোমবার (২৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর কাছে পুরস্কার দুটি হস্তান্তর করেন।
পুরস্কার দু’টি গত ৯ থেকে ১২ সেপ্টেম্বর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড ২০১৯-এ বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। এতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ এবং একটি বাংলাদেশ প্যাভিলিয়ন স্থাপনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি তুলে ধরার জন্য টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে ‘দ্য আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড ২০১৯ সার্টিফিকেট অ্যাপ্রিসিয়েশন’ প্রদান করা হয়।
আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড ২০১৯-এ সেরা উদ্ভাবনের জন্য ডিজিটাল বাংলাদেশ গড়ার সফল উদ্যোগ সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্ম (সিবিভিএমপি) ‘দ্য আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড ২০১৯ সার্টিফিকেট অ্যাপ্রিসিয়েশন’ পুরস্কার লাভ করে।

সিবিভিএমপি প্ল্যাটফরম ব্যবহার করে প্রতিটি সিমকার্ড নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, ব্যক্তিগত তথ্য ও ছবির সত্যতা সঠিকভাবে যাচাই করা সম্ভব হয়। ফলে, এ ক্ষেত্রে অপরাধ সংঘটনের হার ব্যাপক হারে কমে এসেছে।

আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক কল্যাণের জন্য আইসিটি উদ্ভাবন ত্বরান্বিত করতে সরকার, করপোরেট প্রতিষ্ঠান ও কারিগরি এসএমই’র জন্য একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম। আইটিইউ (আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)’র জন্য জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।

সোমবারের মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী ‘স্ট্যান্ডিং অর্ডার অন ডিজ্যাস্টার (এসওডি)-২০১৯-এর মোড়কও উন্মোচন করেন। চলতি বছরের ১৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিষদে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্যোগে এসওডি ২০১৯ সংশোধন করা হয়।

এছাড়া, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের লেখা ‘ছোটদের বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।

সূত্র: বাসস

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম