ওমানের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান তথ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৯, ২৩:৩৪আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ২৩:৪৩

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কগুলোতে বিনিয়োগ করতে ওমানের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ওমানের ৪৯তম জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ঢাকাস্থ ওমান দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির সম্ভাষণে তিনি এ আহ্বন জানান।
বাংলাদেশের শ্রমশক্তির জন্য ওমান অত্যন্ত গুরুত্বপূর্ণ গন্তব্য উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের শ্রমিক ও পেশাজীবীরা সমৃদ্ধ ওমান বিনির্মাণে যেমন অবদান রাখছেন, তেমনি বৈদেশিক মুদ্রা পাঠানোর মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখছেন।’ রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকায় ওমানকে ধন্যবাদ জানান তিনি।
রাষ্ট্রীয় পদস্থ ও ঢাকাস্থ অন্যান্য দূতাবাসের কর্মকর্তাসহ বিভিন্ন পেশার আমন্ত্রিত অতিথিরা এ আয়োজনে অংশ নেন।
অনুষ্ঠানে ওমান দূতাবাসের হেড অব দ্যা মিশন তাইয়িব সেলিম আল আলাভি স্বাগত বক্তব্যে বর্ণনা করেন, তাদের দেশ বাংলাদেশকে স্বীকৃতিদানে আরবীয় দেশগুলোর মধ্যে প্রথমদের অন্যতম।

/এমএইচবি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম