চিনিকল বেসরকারিকরণের সুপারিশ সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০১৯, ২০:৫৫আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ২০:৫৬

চিনিকল বেসরকারিকরণের সুপারিশ সংসদীয় কমিটির

দেশের সরকারি চিনিকলগুলোকে বেসরকারিকরণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এসব চিনিকল লাভজনক না হওয়ার কারণে কমিটি সুপারিশ এই করে। অবশ্য বেসরকারিকরণের সুপারিশের পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় লাভজনক করতে দুই-একটি চিনিকল নিয়ে পাইলট প্রকল্প গ্রহণেরও সুপারিশ করেছে কমিটি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির সভাপতি  মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক,  ইমাজ উদ্দিন প্রামাণিক, মো. মামুনুর রশীদ কিরন ও হোসনে আরা অংশগ্রহণ করেন।

বৈঠকে নরসিংদীর সাগর কলা ও সবরি কলার উৎপাদন বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করে কমিটি। এছাড়া, বিভিন্ন প্রকার ফলমূল সহজলভ্য ও স্বল্পমূল্যে ভোক্তাদের কাছে পৌঁছে দিতে গবেষণা কার্যক্রম অব্যাহত রাখার জন্যও কমিটি সুপারিশ করেছে।

বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, দেশজ ফলের মানোন্নয়নের মাধ্যমে এর গন্ধ, আকার এবং স্বাদের বিষয়টি নিশ্চিত করে পাঁচ তারকা মানের হোটেলের ফ্রুট বাস্কেটে জায়গা করে নিতে কাজ করছে মন্ত্রণালয়। এছাড়া, টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে সৌদি খেঁজুরের চারা উৎপাদনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়েছে।

কমিটির ‍সুপারিশের পরিপ্রেক্ষিতে পল্লি এলাকায় চাল বিতরণে রেশনিং কার্ড চালু করতে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে খাদ্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে বলে বৈঠককে জানানো হয়।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক