পরিবহন মালিক-শ্রমিকের চাপে নতি স্বীকার করা যাবে না: ইলিয়াস কাঞ্চন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৯, ১৪:০৮আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ১৪:৪৮

সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন

সড়ক পরিবহন আইন ২০১৮ এর বাস্তবায়ন আটকে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন ‘নিরাপদ সড়ক চাই’-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তিনি বলেছেন, ‘মানুষকে জিম্মি করে, সরকারকে বিব্রত করে যদি কেউ এই আইনের বাস্তবায়ন ঠেকানোর চেষ্টা করে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।’

শনিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সড়ক পরিবহন আইনের সংস্কার আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। সরকার বিভিন্ন সময় ১৯৮৩ সালের আইনটি সময়োপযোগী করার উদ্যোগ নিয়েছে। এতে বারবারই বাধা হয়ে দাঁড়িয়েছে পরিবহন সেক্টরের একটি অশুভ শক্তি। সম্প্রতি কয়েকটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলন সড়ক পরিবহন আইন ২০১৮ পাসের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। কোনও চাপের মুখে নতি স্বীকার না করে সরকার এই আইনটি ২০১৮ সালে পাস করে। এর প্রায় ১৫ মাস পরে ১ নভেম্বর থেকে আইনটি কার্যকর শুরু করে সরকার। প্রথম ১৪ দিন সহনীয় মাত্রায় প্রয়োগ ছিল। পরবর্তীতে পরিবহন মালিক-শ্রমিকদের দাবিতে আইনের কয়েকটি বিষয় আগামী ছয় মাস পর্যন্ত কনসিডারের সিদ্ধান্ত নেয় সরকার। বরাবরই পরিবহন সেক্টরে সেই চক্রটি বাধা সৃষ্টি করে নানা ধরনের দাবি-দাওয়া তুলে ধরে। গণপরিবহন চলাচল বন্ধ করে জনগণকে ভোগান্তিতে ফেলে দেয়। আমার প্রশ্ন, কেন এই পরিস্থিতির সৃষ্টি হলো?’

পরিবহন শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা পরিবহন শ্রমিকদের ব্যবহার করে ফায়দা লুটছে, কোটি কোটি টাকা চাঁদা আদায় করছে তারা কতটা শ্রমিকদের কল্যাণে ব্যয় করে? আপনাদের সুরক্ষার জন্য মালিক কি কোনও টাকা ব্যয় করেন? আপনাদের দক্ষতা বৃদ্ধির জন্য কি কোনও ইনস্টিটিউশন করেছে, হাসপাতাল গড়েছে চিকিৎসার জন্য? হিসাবে সড়ক দুর্ঘটনায় বছরে ১ হাজার চালক হেলপার মারা যায়। এই যে আপনারা মারা যান, আপনাদের জন্য মালিকরা কী করে? বিষয়গুলো একবার ভেবে দেখবেন।’

জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা শুরু থেকেই এই আইনের প্রতি স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়ে গেছেন। আজ পরিবহন সেক্টরের কিছু মানুষের নৈরাজ্যের কারণে আপনাদের ভোগান্তি হচ্ছে। তবে আমি মনে করি এই ভোগান্তি সাময়িক। দীর্ঘস্থায়ী সমাধানের জন্য আপনাদের এরকম সামরিক ভোগান্তি পোহাতে হতে পারে। আপনারা ধৈর্য হারাবেন না।’

সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক চাই এর মহাসচিব সৈয়দ এহসানুল হক কামাল, যুগ্ম সম্পাদক লায়ন গনি মিয়া বাবুল সাদেক হোসেন এবং প্রচার সম্পাদক একে এম ওবায়দুর রহমান উপস্থিত ছিলেন।

/এইচএন/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম