‘মোবাইল কোর্টের মাধ্যমে খাদ্যে ভেজাল বন্ধ হবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৯, ০৪:০০আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ০৪:০১

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার মোবাইল কোর্ট পরিচালনা করে খাদ্যে ভেজাল প্রতিরোধ সম্ভব নয় বলে মনে করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। খাদ্যে ভেজাল বন্ধে মন্ত্রী জনসচেতনার ওপর জোর দেন। মন্ত্রী বলেন, ভেজাল খাদ্য নিয়ে যতই কথা হোক না কেন, যতই মোবাইল কোর্ট পরিচালনা করা হোক না কেন এতে সমস্যার সমাধান হবে না। খাদ্যে ভেজাল মেশানো অনৈতিক কাজ। জনগণকে এ বিষয়ে সজাগ থাকতে হবে।

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির তৃতীয় বৈঠকের কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার অনুষ্ঠিত কমিটির চতুর্থ বৈঠকে ওই কার্যবিবরণী অনুমোদন দেওয়া হয়।

পরে মন্ত্রী পাঠ্যপুস্তকের প্রচ্ছদে ভেজালবিরোধী ছবি সংযুক্ত করার প্রস্তাব করেন। এছাড়া খাদ্যে ভেজালের বিরুদ্ধে সচেতনতার বৃদ্ধির জন্য প্রতিটি শ্রেণিতে শিক্ষকদের মাধ্যমে এক মিনিট খাদ্যে ভেজালের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার সুপারিশ করেন।

বৈঠকে কমিটির সদস্য নুরুল ইসলাম নাহিদ বলেন, খাদ্যে ভেজাল ভয়াবহ আকার ধারণ করেছে। এ থেকে বেরিয়ে আসা খুবই কঠিন। এক্ষেত্রে ক্রেতা-বিক্রেতা উভয়ের মধ্যেই সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

কমিটির সদস্য আতিউর রহমান আতিক বলেন, অসাধু ব্যবসায়ীরা দুধে পানি মেশিয়ে থাকে। অসৎ কৃষকরা সবজিতে বিষ দিয়ে থাকে। তিনি খাদ্যে ভেজাল বন্ধে খাদ্য, কৃষি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বিত সিদ্ধান্ত গ্রহণের ওপর জোর দেন।

 

 

/ইএইচএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম