ফিটনেসবিহীন গাড়িকে জ্বালানি দিতে বিআরটিএ’র ‘না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৯, ১৯:৩৭আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ১৯:৪০

ফিটনেসবিহীন গাড়িকে জ্বালানি দিতে বিআরটিএ’র ‘না’ লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়িতে জ্বালানি তেল না দিতে দেশের সব পেট্রোল পাম্পকে চিঠি দিচ্ছে পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ‘বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। গত কয়েক দিন ধরে বিআরটিএ-এর সংশ্লিষ্ট বিভাগ থেকে এমন চিঠি দেওয়া হচ্ছে। রবিবার (৮ ডিসেম্বর) সংস্থাটির পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. লোকমান হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করেন।

বিআরটিএ পরিচালক বলেন, ‘ফিটনেসবিহীন গাড়িতে জ্বালানি তেল সরবরাহ না করতে আদালতের নির্দেশ রয়েছে। সেই নির্দেশ পেয়ে আমরা দেশের সব পেট্রোল পাম্পকে চিঠি দিয়েছি। বিষয়টি নিয়ে কয়েকদিন আগে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকও হয়েছে। এরপর পর্যায়ক্রমে সবাইকে চিঠি দেওয়া হচ্ছে।

এর আগে, গত ২৩ মার্চ একটি ইংরেজি দৈনিকে ‘নো ফিটনেস ডকস, ইয়েট রানিং’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি আমলে নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে গত ২৭ মার্চ  রুল জারি করেন উচ্চ আদালত। একইসঙ্গে ঢাকাসহ সারাদেশে ফিটনেসবিহীন ও নিবন্ধনহীন যানবাহনসহ লাইসেন্সহীন চালকের তথ্য প্রতিবেদন আকারে আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়। রুলে ফিটনেস ও নিবন্ধনহীন যান চলাচল ও লাইসেন্স ছাড়া যান চলাচল বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী জীবন ও ব্যক্তির বাঁচার অধিকার রক্ষায় মোটরযান অধ্যাদেশ ১৯৮৩-এর বিধান বাস্তবায়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ প্রধান, বিআরটিএ-এর চেয়ারম্যান, ঢাকা ট্র্যাফিক পুলিশের (উত্তর ও দক্ষিণ) ডিসি, বিআরটিএ সড়ক নিরাপত্তা বিভাগের পরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

/এসএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম