বিনিয়োগ সহজীকরণে কাজ করছে সরকার: তাজুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৯, ২২:২৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ২২:৩২

বিনিয়োগ সহজীকরণে কাজ করছে সরকার: তাজুল ইসলাম দেশের সার্বিক উন্নয়নকে আরও টেকসই করতে উদ্যোক্তাদের জন্য বিনিয়োগের ক্ষেত্র সহজীকরণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। রবিবার (৮ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ইজি অব ডুয়িং বিজনেস— ডিলিং উইথ কনস্ট্রাকশন পারমিট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির ভাষণে তিনি এই তথ্য জানান।
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ এবং সেন্টার ফর আরবান স্টাডিজ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
তাজুল ইসলাম বলেন, ভবন ও স্থাপনা নির্মাণের অনুমতি প্রদান বা সংশ্লিষ্ট বিষয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে কাজ করছে। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এক্ষেত্রে জনদুর্ভোগ কমিয়ে আনা হবে। সনাতন মানসিকতার পরিবর্তন ঘটিয়ে দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সেমিনারে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সমবায়মন্ত্রী জানান, ঢাকার দুই সিটি করপোরেশনে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। 
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ-এর সভাপতি হুমায়ুন রশিদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্থাপত্য পরিকল্পনাবিদ সালমা এ শফি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেন্টার ফর আরবান স্টাডিজের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম।

/এসআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম