দুপুরে ভোরের আকাশ, বায়ুদূষণ নাকি কুয়াশা

সঞ্চিতা সীতু
০৯ ডিসেম্বর ২০১৯, ১৩:১২আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৩:৫৮

দুপুরে ভোরের আকাশ, বায়ুদূষণ নাকি কুয়াশা ঘড়ির কাঁটায় দুপুর ১২টা। সাধারণত এই সময় সূর্য মধ্য আকাশে থাকার কথা। অথচ  ঢাকার আকাশ দেখে মনে হচ্ছে ভোর হয়েছে কিছুক্ষণ আগেই। বাইরে দেখে বোঝার উপায় নেই বেলা গড়িয়ে দ্বিপ্রহর। চারপাশে কুয়াশা কুয়াশা একটা আবহ। আবহাওয়া অধিদফতর এটিকে কুয়াশা বললেও এটি আসলে বায়ুদূষণের ফল। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বায়ুমান যাচাই বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এয়ার ভিজ্যুয়াল’ এর বায়ুমান সূচক (একিউআই) সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত ঢাকা ছিল বিশ্বের তৃতীয় বায়ুদূষণের শহর। দুপুর ১২টার পর থেকে ৬ষ্ঠ স্থানে নেমে আসে ঢাকা। 

কুয়াশা নাকি বায়ুদূষণ—এ বিষয়ে জানতে চাইলে বায়ুদূষণ বিশেষজ্ঞ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কুয়াশা কিছুটা থাকলেও এখন আকাশের যে পরিস্থিতি, তার জন্য দায়ী বায়ুদূষণ। এদিক দিয়ে আজ (সোমবার) সকালে ঢাকা তৃতীয় অবস্থানে ছিল। তখন ঢাকার বায়ুর মান সূচক ছিল ২৪৪, যা মারাত্মক অস্বাস্থ্যকর। দুপুর ১২টার পর তা কিছুটা কমে এখন সূচক দাঁড়িয়েছে ১৯৪-এ। এটিও খুব ভালো নয়, অস্বাস্থ্যকর।’

তিনি বলেন, ‘বারবার বলার পর কয়েকদিন রাস্তায় রাস্তায় পানি দেওয়ায় দূষণ কিছুটা কমেছিল। কিন্তু আজ আবার সেটা বেড়ে চরম আকার ধারণ করেছে। এটি থেকে প্রতিকার পেতে হলে পানি ঢালা বন্ধ করা যাবে না।’   

বিশেষজ্ঞরা বলছেন, ছয় ধরনের পদার্থ এবং গ্যাসের কারণে ঢাকায় দূষণের মাত্রা সম্প্রতি অনেক বেড়ে গেছে। এরমধ্যে ক্ষুদ্রাতিক্ষুদ্র ধূলিকণা অর্থাৎ পিএম ২.৫ এর কারণেই ঢাকায় দূষণ অতিমাত্রায় বেড়ে গেলেই পরিস্থিতি নাজুক হয়ে উঠছে।

দুপুরে ভোরের আকাশ, বায়ুদূষণ নাকি কুয়াশা কুয়াশার বিষয়ে আবহাওয়া অফিস বলছে, শীত মৌসুম শুরু। তাই দেশের অনেক এলাকার মতো ঢাকায়ও কুয়াশা পড়তে শুরু করেছে। আর বায়ুদূষণ বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, কুয়াশার সঙ্গে বাতাসের ধুলা মিশে তৈরি হয়েছে আজকের এই পরিস্থিতি।

এ বিষয়ে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, শীত মৌসুমে কুয়াশা পড়া স্বাভাবিক।

এত বেলায় কুয়াশা পড়ছে কেন জানতে চাইলে তিনি বলেন, এটা শীতের কারণেই হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেটে যাবে কুয়াশা। 

আবহাওয়া অধিদফতর জানিয়েছেন, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকা বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জের নিকলিতে ১৫ ডিগ্রি, ময়মনসিংহ বিভাগের নেত্রকোনায় ১৫.৩ ডিগ্রি, চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৫ ডিগ্রি, সিলেটের শ্রীমঙ্গলে ১২.৬ ডিগ্রি, রাজশাহীর বদলগাছিতে ১৩.২ ডিগ্রি, খুলনা বিভাগের মধ্যে যশোরে ১৬ ডিগ্রি এবং বরিশালে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

দুপুরে ভোরের আকাশ, বায়ুদূষণ নাকি কুয়াশা এদিকে আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূবাভাসে বলা হয়, ডিসেম্বরে বাংলাদেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যা নিম্নচাপে পরিণত হতে পারে। এ মাসের প্রথমার্ধে রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। মাসের শেষার্ধে রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কম থাকতে পারে।

ডিসেম্বরের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ১-২টি মৃদু অথবা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া দেশের উত্তরাঞ্চল ও নদ-নদী অববাহিকায় ঘন বা মাঝারি কুয়াশা এবং দেশের অন্যত্র মাঝারি বা হালকা কুয়াশা পড়তে পারে।

/এসএনএস/এসটি/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম