এ মাসের শেষ দিকে পুরান ঢাকায় চক্রাকার বাস চালু হবে: সাঈদ খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৯, ১৫:৪০আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৬:৩২

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মেয়র সাঈদ খোকন ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ‘চলতি মাসের শেষ সপ্তাহে পুরান ঢাকায় পরীক্ষামূলকভাবে চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে।’ প্রাথমিকভাবে সদরঘাট থেকে ধোলাইখাল, যাত্রাবাড়ী, ডেমরা স্টাফ কোয়ার্টার হয়ে রামপুরা পর্যন্ত চলাচল করবে।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন বিষয়ে গঠিত কমিটির সভায় মেয়র সাঈদ একথা বলেন।

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন এবং ডেঙ্গু পরিস্থিতির কারণে এ কমিটির সভা চললেও কার্যক্রম কিছুটা স্তিমিত হয়ে পড়েছিল। তবে এখন পুরোদমে কাজ চলছে। আশা করছি আগামী মার্চ নাগাদ বাস রুট সংখ্যা চূড়ান্ত করা সম্ভব হবে।’

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘চলতি মাসের শেষ সপ্তাহে বাস মালিকদের শীর্ষ নেতাদের সঙ্গে এসব বিষয় নিয়ে মতবিনিময় করা হবে। নির্ধারিত ২ বছরের মধ্যে পাইলট প্রকল্প নগরবাসীর কাছে দৃশ্যমান করতে পারবো বলে আশা করছি।’

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার মফিজ উদ্দিন আহমেদ, বিআরটিএ চেয়ারম্যান কামরুল আহসান, গণপরিবহন বিশেষজ্ঞ ড. সালেহ উদ্দিন আহমেদ, ডিটিসিএ নির্বাহী পরিচালক খন্দকার রকিবুর রহমান, মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ওসমান আলী, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ ইমদাদুল হক, বিআরটিসি চেয়ারম্যান এহসান এলাহী প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসএস/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম