সরকারি স্বার্থসংশ্লিষ্ট মামলা তদারকিতে আন্তমন্ত্রণালয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৯, ১৭:৪৪আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১৭:৫৪

মন্ত্রিপরিষদ বিভাগ উচ্চ আদালতে চলমান বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সরকারি স্বার্থসংশ্লিষ্ট মামলা পরিচালনার কার্যক্রম তদারকিতে আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি করে গঠিত ১২ জনের এই কমিটিতে অ্যাটর্নি জেনারেলসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্টদের সদস্য করা হয়েছে। বুধবার (১২ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিটি গঠনের বিষয়টি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন সচিব জননিরাপত্তা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ বিভাগ, ভূমি মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ এবং সলিসিটর, আইন মন্ত্রণালয়। এছাড়া যে মন্ত্রণালয় সম্পর্কিত মামলা চলমান থাকবে সেই মন্ত্রণালয়ের সচিব কমিটির সদস্য হিসেবে থাকবেন। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (আইন) কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, সরকারি স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মামলা চিহ্নিতকরণ ও মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কর্মপরিকল্পনা নির্ধারণ; মামলা নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অ্যাটর্নি জেনারেলের অফিস ও সলিসিটর ইউং এবং আইন ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় সাধন; গুরুত্বপূর্ণ মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে বাধাগুলো চিহ্নিতকরণ ও দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সরকার অথবা কমিটির নির্ধারিত অন্যান্য দায়িত্ব।
কমিটি প্রতি ৩ মাসে একবার বৈঠক করবে বলে গেজেটে উল্লেখ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীসহ নানা ভুক্তভোগী ব্যক্তি ও গোষ্ঠীর একের পর এক মামলা দায়েরের ফলে সরকারকে হিমশিম খেতে হচ্ছে। তাছাড়া মন্ত্রণালয় ও বিভাগগুলোর সমন্বয়হীনতার কারণে এসব মামলার রায় প্রায়শই সরকারের বিপক্ষে যাচ্ছে। 

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি