১১ দফা দাবিতে পাটকল শ্রমিকদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৯, ১৩:৫০আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৩:৫২

 

১১ দফা দাবিতে পাটকল শ্রমিকদের বিক্ষোভ খুলনায় পাটকল শ্রমিক আব্দুস সাত্তারের মৃত্যুর প্রতিবাদ ও পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধসহ ১১ দফা দাবিতে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় শ্রমিক ফেডারেশন। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এই কর্মসূচি পালন করেন। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন বলেন, ‘খুলনায় অনশনরত প্লাটিনাম জুট মিলের শ্রমিক আব্দুস সাত্তারের মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না। এর দায়ভার লাঘব করার জন্য অবিলম্বে অনশনরত পাটকল শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ, পাটকল শ্রমিকদের জন্য ঘোষিত মজুরি কমিশনের রোয়েদাদ বাস্তবায়ন, পাটকলগুলোর আধুনিকীকরণের মাধ্যমে লাভজনক শিল্পে পরিণত করাসহ ১১ দফা দাবি মেনে নেওয়া ও বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।

বক্তারা বলেন, এই সরকার নিজেদেরকে শ্রমিকবান্ধব সরকার দাবি করলেও পাটকল শ্রমিকদের ১৬ সপ্তাহের মজুরি বাকি। মজুরি না পাওয়ার কারণে পাটকল শ্রমিকেরা মানবেতর জীবনযাপন করছে। সরকারি কর্মচারীদের জন্য পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়ন হয়েছে ২০১৫ সাল থেকে। রাষ্ট্রায়ত্ত খাতের শ্রমিকদের জন্য মজুরি কমিশন ঘোষণা হয়েছে ২০১৫ সালে। এমনকি চিনি, খাদ্য, শিল্পসহ অন্যান্য সেক্টরে তা বাস্তবায়ন হয়েছে। কিন্তু, উদ্দেশ্যপ্রণোদিতভাবে পাটকল শ্রমিকদের ২০১৫ সালে ঘোষিত মজুরি কমিশনের রোয়েদাদ এখনও বাস্তবায়ন হয়নি। তাই অবিলম্বে বকেয়া মজুরি পরিশোধ, মজুরি কমিশনের রোয়েদাদ বাস্তবায়নসহ ১১ দফা কার্যকর করার দাবি জানাচ্ছি।

সমাবেশে ছিলেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক এম দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আনোয়ার আলী, মিস সাফিয়া পারভীন, গোলাম ফারুক, আরিফা আক্তার ও মোহাম্মদ রাসেল আহমেদ প্রমুখ।

/এইচএন/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি