তদন্তে প্রমাণিত হলে রাজাকারদেরও বিচার হবে: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৯, ১৯:৫৪আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২০:০০

 

আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ছবি) তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তালিকাভুক্ত রাজাকারদের নিশ্চয়ই বিচার হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘আমি এখনও এই তালিকা হাতে পাইনি। সেক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ আদালতের যে তদন্ত সংস্থা তারা তদন্ত করে দেখবে যে কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, কাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় বিচারের মুখোমুখি করা উচিত। তারা যদি তদন্ত করে অপরাধ সংঘটনের প্রমাণাদি পায়, নিশ্চয়ই তালিকাভুক্ত রাজাকারদেরও বিচার হবে।’

রবিবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দফতরে নেপালের উপ-প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী উপেন্দ্র ইয়াদেব এর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ড. বানশিধর মিশ্র ও বাংলাদেশের আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী বলেন, ‘ইতিহাসে সবকিছু পরিষ্কার হওয়াই ভলো। নতুন প্রজন্ম ও প্রজন্ম থেকে প্রজন্ম সবার সত্য ইতিহাস জানা উচিত। আমাদের এমন একটা সময় গেছে, যখন আমরা কীভাবে স্বাধীন হয়েছি, কে আমাদেরকে এই স্বাধীনতা এনে দিয়েছেন, কে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন সে কথাও বলতে দ্বিধাবোধ করা হয়েছে। একটা সময় এবং একটা পরিবেশ গেছে যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথাও বলতে দ্বিধাবোধ করা হয়েছে। এই অবস্থার অবসান হওয়া উচিত।’

আইনমন্ত্রী বলেন, ‘এসব রাজাকারের তালিকা ও আমাদের মুক্তিযুদ্ধের সত্য ইতিহাসগুলো নতুন প্রজন্মকে একটা সুন্দর, শক্তিশালী এবং উন্নত বাংলাদেশ গড়তে সাহায্য করবে।’

বৈঠকে আইন ও বিচার অঙ্গণে উভয় দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধিকরণ, বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে সড়ক যোগাযোগ আরও মসৃণকরণের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের সৈয়দপুর বিমানবন্দর ও মোংলা সমুদ্রবন্দর ব্যবহারের আগ্রহ প্রকাশ করেন নেপালের উপ-প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নেপালী বিচারকদের প্রশিক্ষণ প্রদানের আশ্বাস দেন আইনমন্ত্রী।

 

/এসআই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম