যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা উপহার প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৫আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ২২:০৭

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা উপহার প্রধানমন্ত্রীর মহান বিজয় দিবসে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ফল, মিষ্টি পাঠানোসহ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীর কলেজগেটে মুক্তিযোদ্ধা টাওয়ারে প্রধানমন্ত্রীর এসব শুভেচ্ছা উপহার পৌঁছে দেন তার ব্যক্তিগত কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (২) গাজী হাফিজুর রহমান লিকু, প্রটোকল কর্মকর্তা (১) এস এম খুরশীদুজ্জামান, প্রটোকল কর্মকর্তা (২) আবু জাফর রাজু, উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার, সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস প্রমুখ প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা উপহার যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেন।
প্রসঙ্গত, প্রতি বিজয় দিবসেই মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন ও সম্মান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য এই মিষ্টি, ফল ও ফুল পাঠানো হয়।

/এমএইচবি/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম