বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৯, ১৯:৩৭আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ২১:৪৪

৪৯তম বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট, খাম ও ডাটাকার্ড অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (ছবি: বাসস)

৪৯তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং ডাটাকার্ড অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে তার সরকারি বাসভবন গণভবনে ১০ টাকা মূল্যমানের এই স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের ডাটাকার্ড অবমুক্ত করেন তিনি। এ উপলক্ষে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ সচিব নুর-উর-রহমান এবং বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র উপস্থিত ছিলেন।

৪৯তম বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট, খাম ও ডাটাকার্ড অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (ছবি: ফোকাস বাংলা))

এই স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং ডাটাকার্ড প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হচ্ছে। পরবর্তীতে অন্যান্য জিপিও এবং প্রধান ডাকঘরসহ দেশের সব ডাকঘরে এ স্মারক ডাকটিকিট পাওয়া যাবে।

উদ্বোধনী খামে ব্যবহারের জন্য চারটি জিপিও’তে একটি বিশেষ সিলমোহরেরও ব্যবস্থা রয়েছে। বাসস

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম