বিএনপি আবারও রাজাকারের পক্ষ নিলো: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৯, ২১:৩৫আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ২২:০৭

সভায় বক্তব্য দিচ্ছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বিএনপি স্বাধীনতাবিরোধী অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘রাজাকারের তালিকা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি আবারও রাজাকারের পক্ষ নিয়েছে এবং নিজেদের মুখোশ উন্মোচন করেছে।’

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার উপকমিটির সভায় তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, “বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ‘রাজাকারের তালিকা কেন’ এমন বক্তব্যের মধ্যে দিয়ে রাজাকারদেরই পক্ষ নিয়েছেন। আমরা এতদিন ধরে বলে আসছি, বিএনপি স্বাধীনতাবিরোধী অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক এবং তাদের দলের চেয়ারপারসন পাকিস্তানিদের দোসর ছিলেন। তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানও মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানের গুপ্তচর হিসেবে কাজ করেছেন। রাজাকারের তালিকা প্রকাশের পর মীর্জা ফখরুল প্রশ্ন তুলে রাজাকারদের পৃষ্ঠপোষকতা দেওয়ার বিষয়টি স্বীকার করে নিয়েছেন।”

তালিকার ভুলের বিষয়ে সাংবাদিকরা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘কিছু ভুল রয়েছে, যা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী নিজেও বলেছেন এবং ভুলগুলো অবশ্যই শুধরে নেওয়ার সুযোগ আছে। তবে এ ভুলগুলো কেন হলো, কীভাবে হলো, প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা কেউ করেছে কিনা, তা অনুসন্ধান করে বের করা হবে।’

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে এ দিনের প্রচার উপকমিটির সভা সম্পর্কে দলের প্রচার সম্পাদক বলেন, ‘জাতীয় সম্মেলনে প্রত্যেক ডেলিগেটের জন্য যে পাটের ব্যাগ দেওয়া হবে, সেখানে প্রয়োজনীয় তথ্যাদি—বক্তৃতার কপিসহ ফোল্ডার, লাল-সবুজ ক্যাপ, পানির বোতল এবং ডায়াবেটিক রোগীদের লক্ষ্য রেখে দু’টি লজেন্সও থাকবে। সম্মেলনে বিএনপি-জামায়াতের নাশকতার ওপর একটি তথ্যচিত্র প্রকাশ করা হবে। এছাড়া দেশের উন্নয়ন নিয়ে শেখ হাসিনার জীবন ও কর্মের ওপর একটি অ্যালবাম, দলের সম্মেলন উপলক্ষে ২০ ডিসেম্বর জাতীয় দৈনিকগুলোতে ক্রোড়পত্র এবং গত সাড়ে ১০ বছরে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়ার পথে অদম্য গতির উন্নয়নের একটি তুলনামূলক বিবরণী সম্বলিত পকেট-কার্ড প্রকাশ করা হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং প্রচার ও প্রকাশনা উপকমিটির সভাপতি এইচ টি ইমাম। সঞ্চালনা করেন দলের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন। এছাড়া ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, ঢাকা মহানগর দক্ষিণের প্রচার সম্পাদক আকতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সামরিক সচিবের মৃত্যুতে শোক

প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ড.হাছান মাহমুদ।

মঙ্গলবার সন্ধ্যায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মন্ত্রী তার শোকবার্তায় প্রয়াত জয়নুল আবেদীনের আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


 

/এমএইচবি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম